পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন তিওয়ারির বিরুদ্ধে এহেন অভিযোগ আনা হয়েছে। মহারাষ্ট্রের পুলগাঁও সেনা ঘাঁটিতে মনন খুব কাছে থেকে ৫.৫৬ মিলিমিটার ইনসাস রাইফেল দিয়ে তাঁর জুনিয়রকে লক্ষ্য করে গুলি চালান। মৃত ওম বাহাদুর খাণ্ড ‘ডিফেন্স সিকিউরিটি কোর’ বা DSC কর্মী ছিলেন। অভিযুক্ত মেজরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। পুলগাঁও থানায় একটি FIR দায়ের করা হয়েছে।
Sponsored

জানা গিয়েছে অভিযুক্ত মেজর মনন তিওয়ারি সেন্ট্রাল অ্যামিউনিশন ডিপো বা CAD-তে কর্মরত। ল্যান্স নায়েক বীর সিং ধামি এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ফায়ারিং প্র্যাকটিস শেষ হওয়ার পর হঠাৎ সুবেদার মেজর ওম বাহাদুর খাণ্ডের উপর গুলি চালান মনন তিওয়ারি। ওম বাহাদুর মাঠ থেকে খালি কার্তুজ তুলছিলেন। গুলির আঘাতে নিমেষের মধ্যে ওম বাহাদুরের মাথা ফেটে যায়। অভিযুক্ত মেজর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাকিরা অভিযুক্ত মেজর তিওয়ারিকে ধরে ফেলেন। ওম বাহাদুরের শরীরে একাধিক ক্ষত পাওয়া গিয়েছে। অভিযুক্তকে ওয়ার্ধা পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। যদিও প্রাথমিক তদন্তের ক্ষেত্রে ওয়ার্ধা পুলিশকে CAD ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া হয়।
সূত্রের খবর, সেনা এবং ওয়ার্ধা পুলিশ যৌথ ভাবে এই ঘটনার তদন্ত করছে। এটাই প্রথম নয়, পুলগাঁওয়ের এই সেনা ঘাঁটিতে আগেও বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। ২০১৬ সালে অ্যান্টি-ট্যাঙ্ক মাইন বিস্ফোরণে এখানেই এক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার-সহ ১৮ জনের মৃত্যু হয়েছিল। এরপর পুরোনো বোমা নিষ্ক্রিয় করার সময়ে এখানে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়।
আরও পড়ুন - ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ED মামলায় স্বস্তি পেতেই দেশে ফিরছেন 'পলাতক' ললিত!
Just now

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
17h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
19h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
20h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
22h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
22h ago
More from দেশ
View All →
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
23h ago

অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
1d ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
1d ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago
