Monday, May 18, 2026

দাপিয়ে বেড়াচ্ছে 322 টি হাতির দল, রাতের ঘুম ছুটেছে ঝাড়গ্রামবাসীর

Date:

Share post:

রাতের ঘুম ছুটেছে ঝাড়গ্রামবাসীর। শুধুমাত্র রাতে নয় দিনের বেলাতেও গোটা ঝাড়গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 322 টি হাতির দল। যার জেরে কয়েকশো বিঘা ফসল যেমন নষ্ট হয়েছে,তেমনি বন্ধ প্রায় স্কুল-কলেজ। কারণ খাবারের লোভে দিনের বেলায় এই হাতির দল হানা দিচ্ছে বিভিন্ন স্কুল-কলেজে । ফলে বাড়ি থেকে বের হতেই ভয় পাচ্ছেন ঝাড়গ্রামের মানুষ। গত 30 দিন ধরে চলছে এমনই হাতির তাণ্ডব। বনদপ্তর কে জানিয়েও কোনও লাভ হয়নি। কারণ, এত বড় হাতির দল বাগে আনতে তারা সক্ষম নন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদের নেতৃত্বে আছে প্রায় 30 টি দাঁতাল হাতি। যারা দিনের বেলায় বাড়ির দরজায় ধাক্কা মারছে। খড়ের চাল থেকে শুরু করে হাঁড়িতে ফোটানো ধান, আলুর বস্তা, বিভিন্ন সবজি নিমিষে সাবাড় করে দিচ্ছে এরা। সব দেখেও কিছুই করার নেই ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর সংলগ্ন স্থানীয় মানুষের। এমনকি হাতির খাবারের তালিকায় নতুন সংযোজন প্রাথমিক স্কুলের মিড ডে মিল।


বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, খাবারের অভাব এবং ঝাড়খণ্ডের অবহেলা হাতির তাণ্ডব এর মূল কারণ । ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিনজনের ।সব মিলিয়ে হাতির তাণ্ডবে আতঙ্কে দিন কাটছে ঝারগ্রামবাসীর।

Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...