Wednesday, March 25, 2026

পুলওয়ামার ধাঁচে হামলা করার ছক কষেছে পাকিস্তান

Date:

Share post:

পুলওয়ামার ধাঁচে হামলা করার ছক কষেছে পাকিস্তান। সীমান্তে দু’হাজার পাক সেনা মোতায়েন করা হয়েছে দু’দিন আগে থেকেই। ইতিমধ্যেই তিনটি ডাম্পার মোতায়েন করা হয়েছে সীমান্তে। ‌সেখানে মজুত করা রয়েছে বিপুল পরিমাণ আগ্রেয়াস্ত্র এবং বিস্ফোরক। এগুলো তুলে দেওয়া হবে জঙ্গিদের হাতে। যারা সীমান্ত পেরিয়ে হামলা চালাবে। আর পেছনে থাকবে পাক সেনা। সেপ্টেম্বরের 1-2 তারিখ থেকে এই মজুত করার কাজ চলছে। পাক অধিকৃত কাশ্মীরের রাওলাকোট রাখ চক্রী সেক্টরে এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছে। এই এলাকায় রয়েছে পাকিস্তানি সেনার 10 নম্বর বালোচ রেজিমেন্ট। উত্তর কাশ্মীর দিয়ে এই হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছে। 60 জন জঙ্গিকে সীমান্ত পেরিয়ে হামলা চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 10 হাজার জঙ্গিকে নিয়োগ করা হচ্ছে এই অপারেশনের জন্য। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এই ছক কষেছে। ‌‌

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...