Saturday, April 25, 2026

বাঁধ ভাঙ্গলো আবেগ, মোদির আলিঙ্গনের সময়ে সিভনের চোখভরা জল

Date:

Share post:

ল্যান্ডার ‘বিক্রম’ গত রাতে চাঁদে অবতরণের সময় যোগাযোগ হারিয়ে ফেলেছে। এখনও নিঁখোজ ‘বিক্রম’। এই মুহূর্তেও ফৌজি তৎপরতায় যুদ্ধ চলছে ISRO-তে।

ওদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য ISRO-তে যান। বেঙ্গালুরুর স্পেস সেন্টার থেকে বেরিয়ে আসার সময় ISRO- চেয়ারম্যান সিভনকে জড়িয়ে ধরেন মোদি। আবেগপ্রবণ হয়ে পড়েন দু’জনই। প্রধানমন্ত্রী দীর্ঘক্ষণ সিভনকে জড়িয়ে ধরে তাঁকে উত্সাহিত করতে থাকেন। তখন সিভনের চোখে জল। আর দেখা যায়, তিনি নেতিবাচক ভঙ্গিতে মাথা নাড়ছেন। এই ভঙ্গির একটাই অর্থ, হয়তো অশ্রুসজল চোখে ISRO-র প্রধান প্রধানমন্ত্রীকে বলতে চাইলেন, “আমরা পারলাম না”।

প্রধানমন্ত্রী শনিবার সকাল 8 টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।
বিজ্ঞানীদের উত্সাহিত করে প্রধানমন্ত্রী বলেন,

■ আপনারাই তাঁরা, যারা ভারত মাতাকে গর্বিত করার জন্যই বেঁচে থাকেন। আপনারাই তারা, যারা ভারত মাতাকে গর্বিত করার জন্য লড়াই করে চলেছেন। আপনারা ভারত মাতার প্রতি অনুরাগী, আপনারা নিজেদের সম্পূর্ণ জীবন তাঁর পায়ে সঁপে দিয়েছেন।আপনাদের স্বপ্ন ভারত মাতার গর্ব।

■ যা হয়েছে সেটা বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফল। বিজ্ঞানীদের পাশাপাশি আমি তাঁদের পরিবারকেও স্যালুট জানাচ্ছি।

■ আমরা সবাই একসঙ্গে আমাদের বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়ে রয়েছি। আজ ভারতবাসী আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্বিত।
■ চাঁদে পৌঁছনোর জন্য আমাদের ইচ্ছাশক্তি আরও প্রবল হয়েছে। সংকল্প আরও দৃঢ় হয়েছে।
■ এই অভিযানের সঙ্গে অনেক মানুষ যুক্ত ছিলেন। বাধা এসেছে হয়তো কিন্তু আমরা আমাদের রাস্তা থেকে সরব না।
■ কাল রাত থেকে আপনারা কেউ ঘুমাননি। তাও আমার আপনাদের কাছে এসেছি সঙ্গে কথা বলার জন্য।
■ আজ হয়তো আমাদের অভিযান সফল হয়নি। কিন্তু আশা হারাবো না। এই ব্যর্থতায় আমরা পিছিয়ে পড়িনি। চাঁদকে ছোঁয়ার ইচ্ছা আরও প্রবল হল। লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত আমরা দাঁড়াব না। আমরা আত্মবিশ্বাসী, সফল আমরা হবোই।

Related articles

শনিবারের নির্বাচনী প্রচারে ভবানীপুরের পাশাপাশি উত্তরপাড়া-দমদমেও কর্মসূচি মমতার 

দ্বিতীয় দফা নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। প্রচার শেষ হবে আগামী ২৭ এপ্রিল বিকেলে। এই মুহূর্তে নিজের...

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...