Wednesday, June 3, 2026

চিটফান্ডে মিডিয়া-যোগ: প্রেস ক্লাবে বিস্ফোরক কুণাল

Date:

Share post:

এতদিন মুখ খুলেছেন বাইরে, কোর্টে, পুলিশে, সিবিআইতে, ইডিতে, সাংবাদিক বৈঠকে। এবার সরাসরি কলকাতা প্রেস ক্লাবের বার্ষিক সম্মেলনে বোমা ফাটালেন কুণাল ঘোষ। তিনি ভাষণে বলেন,” সাংবাদিকদের নিয়ে নানা অভিযোগ উঠছে। আমি দোষ না করেও বলি হলাম। সবাই মজা দেখল। আমার দাবি চিটফান্ডে কোন কোন সাংবাদিক ও মিডিয়া হাউস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লাভবান হয়েছে, তার তদন্তে কমিশন গঠন করুক প্রেস ক্লাব। আমি সেই তদন্তে সাক্ষী দিতে চাই। সেই তদন্তরিপোর্ট জনসমক্ষে প্রকাশ করতে হবে।”

পরে কুণাল আরও বলেন,” যে বা যারা সরকারের কাছ থেকে জমি বা বাড়ি নিয়েছে, তার বর্তমান অবস্থা নিয়েও তদন্ত হোক। স্বচ্ছতার প্রশ্নে এটা জরুরি।”

কুণাল বলেন,” অন্য পেশার কিছু লোক লবি করে প্রেস ক্লাবের সদস্য হচ্ছেন। এর মধ্যে দুএকজন আইনজীবী সাংবাদিকদের করা মামলাতেই তাদের বিরুদ্ধে মালিকের টাকা নিয়ে লড়ছেন। অবিলম্বে এদের সদস্যপদ খারিজ করা হোক।” নির্দিষ্ট একটি নাম বলেন তিনি। দেখা যায় সাংবাদিকদের বকেয়া বেতনমামলায় তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মালিকের হয়ে কোর্টে লড়ছেন। কুণাল বলেন,” তিনি বার অ্যাসোসিয়েশনের সদস্য হোন। প্রেস ক্লাবে রাখা হবে কেন?”
চিত্রসাংবাদিকদের প্রেস ক্লাবের মূলস্রোতে আনার পক্ষে সওয়াল করেন কুণাল।
তাঁর গোটা বক্তব্য নিয়ে মিডিয়ামহলে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন-প্রায়শ্চিত্তের সুযোগ আর নেই, বুদ্ধকে নিয়ে কুণাল ঘোষের কলম

Related articles

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...