Friday, May 1, 2026

বাগানে বসন্ত, জর্জ-কে হারিয়ে লিগ শীর্ষে সবুজ-মেরুন ব্রিগেড

Date:

Share post:

মোহনবাগান- 4 জর্জ টেলিগ্রাফ- 0

ফের জয়ের মুখ দেখল বাগান। একবারে 4-0 ব্যাবধান। প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। ঘরোয়া লিগের প্রথম তিন ম্যাচে এক হার ও দুই ড্র-এর পরে আগের ম্যাচে কল্যাণীতে শঙ্করলাল চক্রবর্তীর ভবানীপুরের বিরুদ্ধে জয়ের মুখ দেখেছিল সবুজ মেরুন শিবির। সেই ধারা বজায় রাখল ভিকুনার ছেলেরা।

এই মোহনবাগানকেই দেখতে চেয়েছিলেন বাগান সমর্থকরা। মাঠ জুড়ে শুধু ফুল ফুটল। একের পর এক দুরন্ত গোল। ঘরের মাঠে জর্জ- কে দুরমুশ করে লিগ তালিকার ‘ফার্স্ট বয়’ হল সবুজ মেরুন ব্রিগেড।

খেলা শুরুর প্রথম কয়েক সেকেন্ডেই একটা আক্রমণ তুলেছিল জর্জ। সেই ধাক্কা সামলে তারপর খেলায় ফেরে মোহনবাগান। 15 মিনিটের মাথায় ডান প্রান্ত ধরে চুলোভার ক্রসে হেডে গোল করে গোলের মুখ খোলেন ভিপি সুহের। 34 মিনিটের মাথায় বাঁপ্রান্ত ধরে গুরজিন্দরের মাইনাস দারুণভাবে লাফিয়ে উঠে নিখুঁত হেডে বল জালে জড়িয়ে দিয়ে ব্যবধান বাড়ান সালভাদর পেরেজ মার্টিনেজ।

দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক খেলা শুরু করে জর্জ টেলিগ্রাফ। কিন্তু গোলের মুখ খোলেনি। নিজেদের দখলে বল নিয়ে খেলতে থাকে বাগান। 70 মিনিটের মাথায় ডান প্রান্তে চুলোভার উদ্দেশে বল বাড়ান বেইতিয়া। তারপর চুলোভা বক্সের মধ্যে ঢুকে মাইনাস রাখেন। বক্সের মধ্যে থেকে ডান পায়ের টোকায় বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান নওদম্বা নওরেম। 84 মিনিটের মাথায় নওরেমের ক্রসে মাথা ছুঁইয়ে দলের চার নম্বর গোল করেন ফ্রান গঞ্জালেজ।

শেষ পর্যন্ত 4-0 ব্যবধানেই খেলা শেষ হয়। এই জয়ের ফলে 6 ম্যাচে 11 পয়েন্ট পকেটে পুরে লিগের মগডালে উঠে এল বাগান।

আরও পড়ুন-শো-কজ DK: কিন্তু কী অপরাধ কার্তিকের?

 

Related articles

সুপ্রিম-নির্দেশের পরেও এত দেরি! অবশেষে EPF-র ন্যূনতম পেনশন

২০২২ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল বেতনের হিসাবে বাড়াতে হবে ন্যূনতম এপিএফ (EPF) পেনশন। চার বছর...

ভয় পাচ্ছেন মোদি! ‘মাতৃভূমি’ মুক্তি পিছতেই কেন্দ্রকে তোপ ইউটিউবার ধ্রুবর!

ফের পিছিয়ে গেল সলমন খানের (Salman Khan) আগামী ছবি 'মাতৃভূমি'র মুক্তির দিনক্ষণ। ছবিতে গালওয়ান প্রসঙ্গ ও চিন বিরোধী...

মৃত্যুতেও সন্তান আঁকড়ে মা! মধ্যপ্রদেশের নৌকাডুবির উদ্ধারকাজে চোখ ভিজল উদ্ধারকারীদের

এমন দৃশ্য যে মনের ভিতর থেকে কেঁপে গেল। মহিলার মৃতদেহ টানতেই সেটা আসতে চাইছে না। তারপর দেখলাম তাঁর...

পনেরো দিনের মধ্যে দিতে হবে ১০ হাজার! হজযাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা কেন্দ্রের

হজে অংশগ্রহণকারী প্রত্যেক পুণ্যার্থীকে (Hajj pilgrims) অতিরিক্ত ১০ হাজার টাকা জমা করা নির্দেশ কেন্দ্রের (Govt of India)। সংখ্যালঘু...