Monday, June 8, 2026

শো-কজ DK: কিন্তু কী অপরাধ কার্তিকের?

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি লঙ্ঘন করেছেন তম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য দীনেশ কার্তিক। ফলে তাঁকে শো-কজ নোটিশ পাঠিয়েছে বিসিসিআই। লিখিতভাবে অবশ্য ক্ষমা চেয়ে নিলেন কার্তিক। যা নিয়ে আপাতত সরগরম ভারতীয় ক্রিকেট। কিন্তু কী ‘অপরাধ’ কার্তিকের?

উল্লেখ্য, শাহরুখ খানের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দীনেশ কার্তিককে শো-কজ নোটিশ দেয় বিসিসিআই। বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলতেও দেখা গেছে বিশ্বকাপে ভারতীয় দলে থাকা 34 বছর বয়সী কার্তিককে। তাঁকে ট্রিনবাগো নাইট রাইডার্সের ড্রেসিংরুমে দেখা গেছে। এমনকি স্পেনের সেন্ট কিটস ও নেভিস ইন পোর্টের বিপক্ষে সিপিএল ম্যাচে অংশ নিতেও দেখা গেছে তাঁকে ।

বোর্ডের নিয়ম অনুযায়ী, ভারতীয় বোর্ড পরিচালিত আইপিএল বাদে বিদেশের কোনও টি-টোয়েন্টি লিগের প্রমোশনে থাকতে পারবেন না কেন্দ্রীয় চুক্তির আওতাধীন কোনও ক্রিকেটার। সেই নিয়মই ভেঙেছেন দীনেশ। কার্তিকের বিরুদ্ধে এমনটাই অভিযোগ বোর্ডের।

এরপরে অবশ্য কোনও বিতর্কে না গিয়ে সরাসরি ক্ষমা চেয়ে নিয়েছেন দীনেশ কার্তিক। সেখানে তিনি বোর্ডকে যা জবাব দিয়েছেন তাতে লেখা রয়েছে, প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি সতীর্থ ও কোচ ব্রেন্ডন ম্যাকুলামের অনুরোধেই তিনি ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলেন। তাঁরই অনুরোধে তিনি জার্সি গায়ে খেলা দেখেছিলেন। পুরো ঘটনায় বিসিসিআইয়ের তরফে আগে থেকে অনুমতি না নেওয়ার জন্য তিনি নিঃশর্ত ক্ষমা চাইছেন। বলে জানিয়েছেন কার্তিক।

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, তবে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে কোনও ম্যাচ তিনি খেলেননি। ক্ষমা চেয়ে তিনি বলেন, ভষ্যিতে সিপিএলের কোনও ম্যাচে আর হাজির থাকব না।

আরও পড়ুন-চাঁদের বুকেই রয়েছে বিক্রম! তবে খোঁজ মিললেও যোগাযোগ হয়নি

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...