Sunday, May 24, 2026

স্কুলে অঙ্কে 100-তে কত পেয়েছিলেন কোহলি !

Date:

Share post:

তিনি এখন সাফল্যের চূড়ায়। কিন্তু সেই সাফল্য কি এমনিতে এসেছে ? পরিশ্রম আর অধ্যবসায়কে সামনে রেখেই আজ তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরকে ছোঁয়া শুধু সময়ের অপেক্ষা।

কিন্তু সেই বিরাট নিজেই এবার অন্য এক গল্প শোনালেন। 22 গজে যিনি অকুতোভয়, সেই বিরাট অঙ্ক দেখলেই পালাতেন। স্কুলেও যেতে চাইতেন না। ছোটবেলা থেকেই বিরাটের বিরাট ভয় অঙ্কে !
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারত অধিনায়ক জানিয়েছেন সেই গল্প। স্কুলে পড়ার সময় তাঁর কাছে অঙ্ক ছিল সবচেয়ে আতঙ্কের বিষয়। একবার তো তিনি অঙ্কে 100-তে মাত্র 3 পেয়েছিলেন বিরাট। এই ‘সিক্রেটও’ অকপটে স্বীকার করে নিয়েছেন বিশ্বসেরা বোলারদের ত্রাস কোহলি। বিরাট বলেছেন,” শুধু অপেক্ষায় ছিলাম কবে ক্লাস টেন পাশ করব। অঙ্ককে চিরতরে বিদায় জানাতে মরিয়া ছিলাম”।
কিং কোহলি’র মন্তব্য, জীবনের কঠিন হিসেব নিকেশকে আমল দিয়ে লাভ নেই, শুধু কাজ করে যাও, ফল মিলবেই।

আরও পড়ুন-বাগানে বসন্ত, জর্জ-কে হারিয়ে লিগ শীর্ষে সবুজ-মেরুন ব্রিগেড

 

Related articles

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে...

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...