Wednesday, May 13, 2026

বাবার সৎকারে গিয়েই শপথ, ‘বিরাট’ হয়ে ওঠার কাহিনি কোহলির

Date:

Share post:

প্রয়াত বাবার স্মৃতিচারণা করতে গিয়ে কাঁদছেন ভারত অধিনায়ক। বলেই ফেলছেন, “বাবার জন্যই তো আজ আমি এখানে।” এ কোন কোহলি ? ইনিই কি সেই অ্যারগেন্ট-অ্যাডামেন্ট বিরাট! যাঁর নামে আঁতকে ওঠেন বিশ্বের তাবড় বোলাররা। সেই বিরাট কোহলিই কিনা কাঁদছেন!

তখন মাত্র আঠারোয় পা দিয়েছেন কোহলি। হঠাৎই চিরতরে হারিয়ে ফেললেন বাবাকে। যে মানুষটার উৎসাহ ছাড়া ক্রিকেটীয় উপগ্রহে প্রদক্ষিণ প্রায় অসম্ভব, তাঁর প্রয়াণ দিশেহারা করে তুলেছিল বিরাটকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবার স্মৃতিচারণা করতে গিয়ে কোহলি বলেন, “তখন রনজি ম্যাচ খেলছিলাম দিল্লির হয়ে। কর্ণাটকের বিরুদ্ধে আগের দিন 40 রানে অপরাজিত ছিলাম। পরদিন সকালে বাবার মৃত্যু সংবাদ পাই। কোচ বলেছিলেন, পরিবারের সঙ্গে থাকতে। আমি শুনিনি। ক্রিজে নেমে যাই ব্যাট হাতে। পরে ড্রেসিংরুমে ফিরে হাউ হাউ করে কেঁদে উঠি। মানতে পারছিলাম না, বাবা নেই।”

ঘরোয়া ক্রিকেটে প্রথমে দিল্লির জার্সিতে। সেখান থেকে দেশের হয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়। তারপর 2008-এ ডাম্বুলায় সিনিয়র ভারতীয় দলের হয়ে অভিষেক। আর তো কখনই পিছন ফিরে তাকাতে হয়নি বিরাটকে। দেশের অধিনায়কত্ব থেকে হাজারো খ্যাতি – কি না পেয়েছেন ক্যাপ্টেন হট!

তবু আজও বাবার কথা মনে পড়লেই আবেগতাড়িত হয়েই পড়েন ভারত অধিনায়ক। কাঁদো গলায় বলেই ফেলেন, “বাবার মৃত্যুর পরে সৎকার করতে গিয়ে দাদার কাছে শপথ করেছিলাম, একদিন না একদিন টিম ইন্ডিয়ার হয়ে খেলবই।”

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...