Saturday, May 23, 2026

বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙা শুরু সোমবার

Date:

Share post:

বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙা শুরু হবে সোমবার। কলকাতা পুরসভা থেকে অনুমতি পেয়েছে কেএমআরসিএল। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত 60 টি বাড়ির রিপোর্ট পাওয়া
গিয়েছে । 647 জনকে বিপর্যস্ত এলাকা থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। রবিবার সকাল থেকেই গৌড় দে লেন, দুর্গা পিটুরি লেন এবং স্যাঁকরাপাড়া লেন-এ গ্রাউটিং পদ্ধতিতে কাজ শুরু করা হয়েছে। এই পদ্ধতিতে সিমেন্টের সঙ্গে রাসায়নিক মিশিয়ে মাটিতে দেওয়া হয় মাটি শক্ত করার জন্য ।
ইতিমধ্যেই বাড়ি থেকে জিনিসপত্র বের করে আনার কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি করা যৌথ কমিটির তত্ত্বাবধানে এই কাজ হচ্ছে । তবে দফায় দফায় বৃষ্টিতে কিছুটা সময় লাগছে। এরই পাশাপাশি নজরে রাখা হচ্ছে কর্মীদের নিরাপত্তা বিষয়টির দিকে । পুরসভা জানিয়েছে আইন অনুযায়ী বাড়ির মালিকের সম্মতি ছাড়া বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ করা যায় না। সেই কারণে এই বিলম্ব।

Related articles

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...

গ্রেফতার হবে ছেলে! ঘুম উড়েছে CJP প্রতিষ্ঠাতা অভিজিতের বাবা-মায়ের

সন্তানকে শিক্ষা দিয়ে, বিদেশে শিক্ষিত করার অর্থ সঞ্চয় করে, উচ্চশিক্ষিত করে সব বাবা-মাই চান তাঁদের সুস্থ সুন্দর জীবন।...

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...