Tuesday, June 23, 2026

দিল্লিতে বড় হামলার ছক লস্করের ! রাজধানীতে জারি হাইঅ্যালার্ট

Date:

Share post:

জঙ্গিদের টার্গেট ভারতের রাজধানী (Delhi)। দিল্লির লালকেল্লার কাছে মন্দির এবং দেশের বড় শহরগুলির ধর্মীয় এবং ঐতিহাসিক স্থানগুলিতে হামলার ছক কষছে পাকিস্তানের লস্কর ই তৈবা (Lashkar e Taiba)! গোয়েন্দাদের সতর্কবার্তা জারি হতেই তড়িঘড়ি দিল্লিতে বাড়ানো হল নিরাপত্তা।

ফেব্রুয়ারি মাসে ইসলামাবাদের মসজিদে যে বিস্ফোরণ হয়েছে তার বদলা নিতেই এবার ভারতের উপর আক্রমণের ছক বলে অনুমান। তবে শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন বড় বড় শহরে একাধিক জঙ্গি হামলা হতে পারে বলে সতর্ক করেছেন গোয়েন্দারা। ইন্টেলিজেন্স টিম জানাচ্ছে, লাল কেল্লা এবং চাঁদনি চক এলাকার মন্দির এবং ঘিঞ্জি এলাকাগুলিতে আইইডি বিস্ফোরণ ঘটানো হতে পারে। এরপরই পুরনো দিল্লিতে নজরদারি বাড়ানো হচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি সব বড় রাস্তায় গাড়িগুলিতে চেকিং বাড়ানো হয়েছে। ধর্মীয় এবং পর্যটন স্থানগুলিতে কোনওরকম ষড়যন্ত্রের ইঙ্গিত মিললেই ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...