Monday, June 22, 2026

কারবালায় তাজিয়া মিছিলে পদপিষ্ট হয়ে নিহত কমপক্ষে 30

Date:

Share post:

ইরাকের কারবালা শহরে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে পদপিষ্ট হয়ে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 100 জন। যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

কারবালার এই তাজিয়া মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেয়। মিছিলে এক ব্যক্তি হোঁচট খেয়ে পড়ে গেলে তাঁর ওপর অন্যরা পড়ে যান। এতে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রক বলছে, কারবালা প্রদেশের হাজার হাজার মানুষ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছিলেন। এ সময় একজন হোঁচট খেয়ে পড়ে গেলে পদপিষ্টের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন প্রায় 100 জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, হেঁটে চলার একটি পথ ধসে গেলে মানুষ ছত্রভঙ্গ হয়ে যায়।

এর আগে 2004 সালে আশুরার দিনে কারবালা ও বাগদাদে বোমা বিস্ফোরণে 140 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এরপর 2005 সালে আশুরার দিনে আত্মঘাতী বোমার গুজব ছড়িয়ে পড়লে বাগদাদে একটি সেতুর ওপর পদপিষ্ট হয়ে 965 জন মারা যান।

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...