Wednesday, June 17, 2026

ভেস্তে যাবে পুজোর বাজার?

Date:

Share post:

পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটি দিন। তার উপর মাসের প্রথম দিক। উৎসব প্রিয় বাঙালীকে এই সময় ঘরে রাখা দায়। কিন্তু পুজোর বাজার কি করা যাবে জমিয়ে? অনন্ত আগামী দুদিন সেই সম্ভাবনা কম বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার, সকাল থেকেই আকাশ মেঘলা ছিল কলকাতা সহ আশপাশের অঞ্চলে। বেলা বাড়তেই শুরু হয় অঝোরে বৃষ্টি৷ টানা বেশ কিছুক্ষণ ভারী থেকে মাঝারি বৃষ্টি হয়। বেগ কমলেও, বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছেই। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা৷ যার জেরে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি হবে কলকাতার সহ দক্ষিণবঙ্গে। তবে, বেশী ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷
তবে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী দুদিন ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।

Related articles

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...