Thursday, June 18, 2026

বিজেপি-র মিছিল ঘিরে ধুন্ধুমার

Date:

Share post:

বিজেপির যুব মোর্চার মিছিল ঘিরে ফের রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ-র চাঁদনি অঞ্চল। সারা দেশের তুলনায় সিইএসসি-র বিদ্যুতের মাশুল সবচেয়ে বেশি। এই অভিযোগ, বুধবার সকালে বিজেপির যুব মোর্চা সিইএসসি ভবন অভিযানের ডাক দেয়। নেতৃত্বে ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির নেতা, নেত্রীরা। বিজেপির সদর কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে চাঁদনি পৌঁছতেই বাধা দেয় পুলিশ। মিছিল আটকাতে ব্যারিকেড তৈরি করা হয়৷ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে বিজেপি-র নেতা, কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। জল কামান ছোড়ে পুলিশ৷ ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও। পালটা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ধস্তাধস্তিতে মাথা ফাটে এক বিজেপি কর্মীর। রাস্তার মধ্যেই বসে পড়েন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। বিজেপির অভিযোগ, পূর্ব নির্ধারিত সূচি মেনে শুরু হওয়া শান্তিপূর্ণ মিছিলের বাধা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে পুলিশই। পরে রাজু বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ সরকার সহ বেশ কয়েকজন বিজেপি নেতা, কর্মীকে গ্রেফতার করা হয়।

Related articles

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...

অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

আলিপুর আদালত চত্বরে বেনজির বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার, বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South...