Monday, May 18, 2026

স্কুলেই আক্রান্ত পড়ুয়া, প্রতিবাদে পথে সহপাঠীরা

Date:

Share post:

স্কুলে ঢুকে এক নবম শ্রেণীর ছাত্রকে মারধর করার অভিযোগ। প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে আরামবাগের সোদপুর হাইস্কুলে। অভিযোগ, সোমবার স্কুল চলাকালীন স্থানীয় তৃণমূল নেতা বলে পরিচিত শেখ আলাউদ্দিন স্কুলে ঢুকে নবম শ্রেণীর এক ছাত্রকে বেদম মারধর করেন। অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে স্কুলের গেটে তালা ঝুলিয়ে পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে থাকে তারা। ঘটনায় স্কুলচত্বরে উত্তেজনা ছড়ায়। পরে আরামবাগ রাজ্য সড়কে অবরোধে বসে পড়ে পড়ুয়ারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে ওসির নেতৃত্বে ঘটনাস্থলে যায় পুরশুঁড়া থানার পুলিশ। ছিলেন আরামবাগের এসডিপিও সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। নামানো হয় ব়্যাফও। তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। পরে অভিযুক্ত শেখ আলাউদ্দিনকে পুলিশ গ্রেফতার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...