Saturday, April 18, 2026

চাঁদের মাটিতে নামতে ভারতকে সাহায্য করবে জাপান

Date:

Share post:

এরপর চাঁদের মাটিতে নামার সময় যাতে কোনও সমস্যা না-হয় তা নিশ্চিত করতে এগিয়ে এল জাপান।
এর আগে অরবিটার পাঠালেও চাঁদে এখনও যান নামায়নি জাপান। আগামী বছর চাঁদে প্রথম বার ল্যান্ডার নামানোর পরিকল্পনা রয়েছে তাদের। ল্যান্ডারটির নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন’ বা সংক্ষেপে ‘স্লিম’।
বিক্রম নিচে নামতে নামতে চাঁদের ছবি তুলে নামার উপযুক্ত জায়গা ঠিক করে নিয়ে পালকের মতো নামবে, এমনটাই ঠিক ছিল। কিন্তু 2.1 কিলোমিটার উপরে থাকতে তার সঙ্গে ইসরোর যোগাযোগ ছিন্ন হয়ে যায় ইসরোর । জাপানের স্লিম ল্যান্ডারও চাঁদের ছবি তুলতে তুলতে নামবে। তবে হালফিলের মোবাইল ক্যামেরাতেও যেমন মুখের অবয়ব চেনার ব্যবস্থা থাকে, স্লিমে থাকবে তার উন্নততর সংস্করণ। এতে চন্দ্রপৃষ্ঠের উঁচু-নীচু বা সমতল অংশ অনেক ভাল ভাবে বুঝতে পারবে ল্যান্ডার। এবং ঠিকঠাক নামতে তা সাহায্য করবে। স্লিমের ওই অবতরণ প্রযুক্তি এ বার ভারতের সঙ্গে ভাগ করে নেবে জাপান।
নয়াদিল্লিতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কেনজি হিরামাৎসু জানিয়েছেন, ‘‘চন্দ্র অভিযানের প্রশ্নে ভারত যে ভবিষ্যতে তার অবদান রেখে যাবে, সে ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। সঙ্গে জাপানের গর্বিত উপস্থিতিও থাকবে।’’
দূতাবাস সূত্রে জানা গিয়েছে, আগামী বছরই জাপান এয়ারস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা)-র সঙ্গে যৌথ ভাবে চন্দ্রাভিযানের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরো। 2016 সালের নভেম্বরে ভারত ও জাপানের মধ্যে চন্দ্রাভিযান নিয়ে চুক্তি হয়েছিল। 2017 সালে তা রূপায়ণের ব্যবস্থাপনা চূড়ান্ত হয়। 2018 সালে যৌথ অভিযানের বিষয়টি পর্যালোচনা করা হয়।
জাক্সার দাবি, ‘স্লিম’-এর অবতরণ প্রযুক্তি বিশ্বে প্রথম, যা নিখুঁত ভাবে চাঁদের মাটিতে নামার বিষয়টি নিশ্চিত করতে সক্ষম। এ ছাড়াও ভারতকে তাদের ‘নেভিগেশন গাইডেন্স সেন্সর’ এবং ‘গাইডেন্স অ্যালগারিদম’ প্রযুক্তিও দেবে জাপান। এগুলি চাঁদের দক্ষিণ মেরু এলাকায়, যেখানে সূর্যের আলো পৌঁছয় না, সেখানেও নিখুঁত সফ্‌ট ল্যান্ডিং সম্ভব করে তুলবে।

Related articles

অবজারভারদের ওপর চাপ! সিইও-র বিরুদ্ধে তোপ দেগে তথ্য ফাঁসের হুঁশিয়ারি তৃণমূলের

নির্বাচন কমিশনেরই নিয়োগ করা অবজারভারদের দিল্লির নির্দেশে চাপ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা বিজেপি ক্যাডারদের মতো কাজ করেন। রাজ্যের...

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...