Saturday, June 13, 2026

গণেশ বিসর্জন নৌকা ডুবে মৃত কমপক্ষে 11, কোথায় ঘটলো এমন মর্মান্তিক ঘটনা?

Date:

Share post:

বিসর্জনকে কেন্দ্র করে ফের মর্মান্তিক দুর্ঘটনা। এবার
গণেশ বিসর্জনের সময় নৌকা উল্টে মৃত্যু হল কমপক্ষে 11 জনের। শুক্রবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের খাতলাপুরা ঘাটে। আপাতত পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও অনেকে নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা বাড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে।এই ঘটনায় মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ বাবদ 4লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ খাতলাপুরা ঘাট সংলগ্ন এলাকায় একটি নৌকা করে গণেশ প্রতিমা বির্সজন করছিল স্থানীয় বাসিন্দারা। সেসময় আচমকা অন্তত 20 জন যাত্রীকে নিয়ে নৌকাটি উল্টে যায়।

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...