Thursday, April 30, 2026

রেফারিদের সমস্ত বকেয়া টাকা মেটাল আইএফএ

Date:

Share post:

রেফারিদের বকেয়া টাকা মেটাল আইএফএ। 31 মার্চ, 2019 পর্যন্ত রেফারিদের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হল। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে এই বকেয়া টাকা আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় তুলে দেন রেফারি সুকৃতি দত্তের হাতে।

গত চার বছরে রেফারিদের মোট 23 লক্ষ টাকা বকেয়া ছিল। কিন্তু আইএফএ সচিব পদে জয়দীপ মুখোপাধ্যায় বহাল হওয়ার পর তা অনেকটাই মেটানো হয়েছে। বাকি ছিল 12 লক্ষ টাকা। সেই টাকাও এবার শোধ করে দেওয়া হল।

আরও পড়ুন – ভারতে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ শুরু 2 নভেম্বর

এই বিষয়ে আইএফএ সচিব বলেন, ‘রেফারিরা খুব অল্প টাকায় কাজ করে। তারপর সিদ্ধান্তে কোনও ভুল হলে চরম পরিণতি হচ্ছে আজকাল। তাই তাদের পাওনা টাকা দিতে পেরে খুব ভাল লাগছে।’ এর পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘রেফারিদের বকেয়া টাকা মেটানোর জন্য জয়দীপ সহ আইএফএ-কে ধন্যবাদ। সিআরএ চাইলে আমি রেফারিদের জন্য ওয়ার্কশপের ব্যবস্থা করতে পারি।’ এমনকি বাংলার ফুটবলের পাশে রাজ্য সরকার আছে, এমনটাও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।

আরও পড়ুন – বাগানের হয়ে সই করলেন দুই নয়া বিদেশি

Related articles

ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাতের অনুমতিতে সহনুভূতিশীল সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে ভর্ৎসনা

ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা ১৫ বছরের এক নাবালিকার গর্ভপাতের মামালায় কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের (Supreme Court)। ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা...

‘মসিহা’ শাহরুখ, ক্লান্ত অনুরাগীর খাবারের ব্যবস্থা করে মন জিতলেন নেটভুবনের 

বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) মানেই এমন এক আদর্শ চরিত্র, যা একদিকে যেমন প্রেমে পড়তে বাধ্য করে,...

মে মাসেই বাড়বে পেট্রোল-ডিজেলের দাম! মহার্ঘ হতে পারে রান্নার গ্যাসও

ভোট শেষ হলেই পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নির্বাচনের দ্বিতীয় দফা শেষ...

নির্মম! যোগীরাজ্যে বিয়ের ডিজে বক্সের আওয়াজে মৃত ১৪০টি মুরগি

মানবিকতা বোধ তলানিতে! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুরে স্থানীয় এক ব্যক্তি বাব্বান বিশ্বকর্মার মেয়ের বিয়ে ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে...