Tuesday, March 31, 2026

এখন একটু ভাল আছে প্রতনু

Date:

Share post:

কল্যাণীতে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে রেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল মোহনবাগান সমর্থক প্রতনু পাখিরা। তারপর সে মেডিকা হাসপাতালে চিকিৎসাধীন। এখন একটু ভাল আছে প্রতনু।

জানা গিয়েছে, প্রতনুর ভেন্টিলেশন খুলেছে। ওকে হেলান দিয়ে বসানো হয়েছে। কেউ ডাকলে তাকাতে পারছে সে। এমনকি আস্তে আস্তে হাত-পা নাড়তেও পারছে। চিকিৎসায় সাড়াও দিচ্ছে। তবে কথা বলতে এখনও সময় লাগবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে যে, প্রতনুর মাথার একটা হাড় খুলে রাখা আছে, যেটা পরে আবার অস্ত্রপচার করে ওর মাথায় বসানো হবে।

প্রসঙ্গত, প্রতনুর পাড়া অর্থাৎ লেবুতলা পার্ক সহ অন্যান্যরাও আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা পরিবারের দিকে। তার বাবার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যা জমা পড়েছে, তা প্রায় 3 লাখ 86 হাজার টাকা। এছাড়া লেবুতলা পার্ক পুজো কমিটি থেকে দেওয়া এক লক্ষ টাকা ও দীপেন্দু বিশ্বাসের 50,000 টাকা এনক্যাশ প্রসেসে রয়েছে। সকলের একটাই প্রার্থনা, সুস্থ হয়ে উঠুক প্রতনু।

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...