Wednesday, May 20, 2026

ল্যান্ডার বিক্রমের ছবি তুলতে আজই অবতরণস্থলের উপর নাসার অরবিটার

Date:

Share post:

চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে আছড়ে পড়ার পর ভারতীয় চন্দ্রযান-2 এর ল্যান্ডার বিক্রম এখন ঠিক কী অবস্থায় আছে তা জানার চেষ্টা চালাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাদের লুনার রিকনিস্যান্স অরবিটার চাঁদের চারদিকে পাক খাচ্ছে। সেই অরবিটারের আজই অর্থাৎ মঙ্গলবার চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রমের অবতরণস্থলের উপরে আসার কথা। সেই সময় নাসার অরবিটার চন্দ্রপৃষ্ঠে বিক্রমের হালহকিকত জানতে ছবি তুলবে। চাঁদের মাটিতে আছড়ে পড়ার পর বিক্রমের এখনকার অবস্থা কী, তা নাসার অরবিটারের পাঠানো ছবি থেকে জানতে পারবে ভারত।

প্রসঙ্গত, ইসরোর চন্দ্রযান-2 অভিযানে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ছিল রোভার প্রজ্ঞান-সহ ল্যান্ডার বিক্রমের। কিন্তু অবতরণের মুহূর্ত থেকে ইসরোর সঙ্গে বিক্রমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চন্দ্রযান-2 এর অরবিটার ঠিকঠাক কাজ করলেও দুর্গম দক্ষিণ মেরুতে বিক্রমের সফট ল্যান্ডিংয়ে বিপত্তি ঘটেছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে ল্যান্ডারের একটি থার্মাল ইমেজ পাওয়ার পর ইসরোর বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন ল্যান্ডার বিক্রম মহাকাশের অন্যত্র ছিটকে পড়ে নি, আছে চাঁদের মাটিতেই। এপর্যন্ত কোনও দেশই চাঁদের দক্ষিণ মেরুতে কোনও মহাকাশযান পাঠাতে পারেনি। সেদিক থেকে ল্যান্ডার বিক্রমের সেখানে নামাটাই একটা রেকর্ড। তবে বিক্রমের অপটিক্যাল ইমেজ না পাওয়া গেলে তার বর্তমান অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব নয়। সেই কাজটিই করতে চলেছে নাসার অরবিটার।

Related articles

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...