Tuesday, April 7, 2026

কাপড়ের ব্যবসার আড়ালে অস্ত্র বিক্রির কারবার বারুইপুরে! ধৃত 2

Date:

Share post:

দক্ষিণ 24 পরগনার বারুইপুরে কাপড়ের ব্যবসার আড়ালেই রমরমিয়ে চলছিল অস্ত্র বিক্রির কারবার। আজ মঙ্গলবার সেইরকমই এক কাপড়ের পুঁটলি থেকে অস্ত্র উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ। ঘটনায় এক অস্ত্র কারবারিকে গ্রেফতারও করা হয়েছে। পাশাপাশি, ওই একই কারণে জয়নগর থেকেও একজনকে গ্রেফতার করা হয়েছে। সে এলাকায় কুখ্যাত দুষ্কৃতী বলেই পরিচিতি। ধৃতের নাম পাপ্পু মজুমদার।

জানা গিয়েছে, আজ কাপড়ের পুঁটলিতে কাপড়ের খাঁজে করেই অস্ত্র নিয়ে ট্রেনে হকারি করতে করতে সূর্যপুর স্টেশনে আসে হায়দর আলি (35) নামক এক যুবক। সে মেটিয়াবুরুজের বাসিন্দা বলে জানা গিয়েছে। হায়দার সূর্যপুর থেকে অটো করে মঙ্গলবার দুপুরে বারুইপুরের কুমোরহাটে যেতেই ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৃত্বে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ তাকে ধরে ফেলে। তার কাছ থেকে উদ্ধার হয় বিহারের মুঙ্গের থেকে আসা 40 রাউন্ড তাজা কার্তুজ, 5টি ওয়ান শাটার ও একটি মোবাইল। বছর তিনেক ধরে হায়দর কাপড়ের ব্যবসার আড়ালে অস্ত্র বিক্রির কারবার করছে বলে জানতে পেরেছে পুলিশ।

হায়দর ও পাপ্পু দু’জনকেই বুধবার বারুইপুর আদালতে তোলা হবে।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...