Saturday, June 13, 2026

পন্থকে কার্যত হুঁশিয়ারি টিম ম্যানেজমেন্টের

Date:

Share post:

ঋষভ পন্থকে কার্যত হুঁশিয়ারি দিল টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধর্মশালায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর আজ, বুধবার সন্ধে সাতটা থেক দ্বিতীয় ম্যাচ মোহালিতে। কিন্তু দলের নজর তরুণ উইকেট কিপার পন্থের দিকে। ওয়েস্ট ইন্ডিজে পুরো সিরিজে সুযোগ পেয়েও ব্যর্থ ঋষভ। বারবার উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। কোহলি বলেছেন, তরুণরা মনে রাখুক, আন্তর্জাতিক ক্ষেত্রে পাঁচটির বেশি ম্যাচ তরুণরা পাবে না। ওটাই যথেষ্ট। কোচ রবি শাস্ত্রী আরও এক কদম এগিয়ে বলেছেন, এবার উইকেট ছুড়ে দিয়ে এলে পন্থের ভাগ্যে তিরস্কার রয়েছে। আর ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সাফ কথা, টেকনিক নয়, তরুণদের বুঝতে হবে ভয়ডরহীন ক্রিকেট মানেই যা খুশি তাই করা নয়। ফলে আজ কার্যত অ্যাসিড টেস্ট ঋষভ পন্থের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নয়া ক্যাপ্টেন কুন্টন ডি কক বলছেন, আইপিএল খেলার অভিজ্ঞতার দরুণ ভারতের পরিবেশ আমার পরিচিত। কোনও চাপ নিতে চাই না। তবে তিনি তাকিয়ে আছেন বিরাট কোহলি আর কাগিসো রাবাডার দ্বৈরথের দিকে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...