Saturday, June 13, 2026

বৌবাজারের স্যাকরাপাড়ায় এবার বিশ্বকর্মা’ই ব্রাত্য

Date:

Share post:

প্রতি বছর বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকেই আনন্দের ঢেউ দেখা যেতো গৌর দে লেন, স্যাকরাপাড়া লেন, দুর্গাপিথুরি লেনে। ওই এলাকায় আজ শ্মশানের স্তব্ধতা। মেট্রোর কাজে খণ্ডহর গোটা এলাকা। দোকান নেই, ভেঙ্গে পড়েছে বাড়ি, উৎখাত হয়েছেন বাসিন্দারা, স্বর্ণব্যবসায়ীরা অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে আতঙ্কিত। ওদিকে, দীর্ঘদিনের বিশ্বকর্মা পুজো বন্ধ করা যাচ্ছেনা।তাই এই যুদ্ধবিধস্ত বৌবাজারে কোনওমতে বিশ্বকর্মার আবাহন হচ্ছে এ বছর। করতে হয় বলেই পুজো হচ্ছে। স্বর্ণব্যবসায়ীরাই প্রশ্ন তুলেছেন, এ কোন বৌবাজারে বিশ্বকর্মা আসছেন? ফি বছর সাড়ম্বরে বিশ্বকর্মা পুজো হয় এই এলাকার একাধিক বাড়িতে, সোনার কারখানায়। এ বার তাঁদের মনে একরাশ অনিশ্চয়তা। বাড়িতে ধরছে ফাটল। ঘরছাড়ার আতঙ্ক মাথায় নিয়ে দেবদেবীর বন্দনা করা মুশকিল।

এই এলাকার অধিকাংশ বাড়ির বয়স 100-র বেশি। প্রায় সব ক’টি বাড়িতে পা রাখলেই নজরে আসবে চারিদিকে KMRCL-এর ঠেকনা দেওয়া আর ফাটল বাড়ছে কি না দেখার জন্য বসানো মিটার। সে সবকে সঙ্গী করেই এবার বিশ্বকর্মা আসছেন বৌবাজারে। ওদিকে আশেপাশের একাধিক বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে মেট্রোসংস্থা। পুজোর কথা ভুলে বাড়ি ছাড়ার তোড়জোড় শুরু করছে বেশ কিছু পরিবার। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির অফিসেও এবার খুব ছোট করেই বিশ্বকর্মা পুজো হচ্ছে। সোনার- বিশ্বকর্মার বসতিতেই এবার যেন ব্রাত্য বিশ্বকর্মা।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...