Wednesday, May 20, 2026

গ্রেফতারি এড়াতে মরিয়া রাজীব, আগাম জামিনের আবেদন আলিপুর আদালতে

Date:

Share post:

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতারের বিষয়ে আদালতের টানাপোড়েন কাটছে না। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার আলিপুর আদালত জানিয়ে দিয়েছে, সারদা মামলার তদন্তে রাজীব কুমারকে চাইলেই গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর জন্য কোনও পরোয়ানার প্রয়োজন নেই। এরপরই শুক্রবার, আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন করেন রাজীব কুমারের আইনজীবীরা। আদালত সূত্রে খবর, শনিবার বেলা বারোটা নাগাদ এই আবেদনের শুনানি কথা।

গত শুক্রবারে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার উপর থেকে আইনি রক্ষাকবচ তুলে নিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপর থেকে বারাসতের স্পেশাল কোর্ট, বারাসাত জেলা আদালত থেকে শুরু করে আলিপুর এসিজেএম আদালত সব জায়গায় ঘুরে বেড়িয়েছেন রাজীব কুমারের আইনজীবীরা। বিপক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছে সিবিআই। কোনও জায়গাতেই সুরাহা মেলেনি রাজীব কুমারের। এবার ফের আগাম জামিনের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ রাজীব কুমার।

আরও পড়ুন – আলিপুর কোর্টের রায়ে রাজীবের বিপদ বৃদ্ধি পেলেও স্বস্তিতে নবান্ন

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...