Wednesday, May 20, 2026

এবার বাংলায় NRC আতঙ্ক, অসুস্থ হয়ে মৃত

Date:

Share post:

অসমের এনআরসি আতঙ্ক এবার বাংলায়। যার জেরে উত্তরবঙ্গের বালুরঘাটে মৃত্যু। খাদ্যসাথী প্রকল্পে আবেদন করাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে চরম বিশৃঙ্খলা বালুরঘাট বিডিও অফিসে। হাজার হাজার মানুষের ভিড়ে ঠাসা পড়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যাক্তির। মৃতের নাম মন্টু সরকার (52)। বাড়ি বালুরঘাট থানার পলাশডাঙা গ্রামে।

এদিন রেশন কার্ড সংশোধনীর লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলেন ওই বৃদ্ধ। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এনআরসি নিয়ে আতঙ্কে ছিলেন ওই ব্যক্তি। যার জন্য সমস্তরকম নথি আপডেট করতে উদগ্রীব ছিলেন। তাই রেশন কার্ড সংশোধন করতে তৎপর ছিলেন তিনি। তারই এমন মর্মান্তিক পরিণতি।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...