Saturday, May 9, 2026

মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা

Date:

Share post:

উৎসবের আবহের মধ্যেই বাজলো নির্বাচনের দামামা। মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল মুখ্য নির্বাচন কমিশন। শনিবার নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান, আগামী 21 অক্টোবর এই দুই রাজ্যে ভোট গ্রহণ করা হবে। 24 অক্টোবর হবে ভোটের ফলাফল ঘোষণা । কমিশন জানিয়েছে, আগামী 27 সেপ্টেম্বর নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। 4 অক্টোবর মনোনয়ন পেশ এর শেষ তারিখ বলে জানানো হয়েছে। 5 অক্টোবর হবে পুনর্মূল্যায়ন। প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন 7 অক্টোবর। এরই পাশাপাশি 21 অক্টোবর দেশের বিভিন্ন রাজ্যের মোট 64 বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এমনকি এবার নির্বাচন কমিশনের নয়া ঘোষণা, মহাত্মা গান্ধীর 150 তম জন্ম জয়ন্তী উপলক্ষে নির্বাচন প্রক্রিয়াকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে বিশেষ নজর দেবে কমিশন। এই কারণে সব রাজনৈতিক দলের প্রার্থীদের কাছে কমিশনের আবেদন , নির্বাচনী প্রচারে যেন প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হয়।
এরই পাশাপাশি অবাধ ও
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দুই রাজ্যেই কড়া সুরক্ষার ব্যবস্থা করছে কমিশন। প্রতিটি বিধানসভা আসনে প্রত্যেকটা ইভিএমের গণনার সঙ্গে মেলানো হবে ভিভিপ্যাটের গণনার সংখ্যা । এরই পাশাপাশি প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আরও উন্নত ব্যবস্থা থাকবে। দুই রাজ্যেই থাকবে সম্পূর্ণ মহিলা চালিত বুথ।

Related articles

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...

সুষ্ঠু নির্বাচনের পুরস্কার! মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদে সুব্রত গুপ্ত

বাংলার নির্বাচনের আগে আকস্মিকভাবে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নিয়ে আসা হয়েছিল তাঁকে। কেন্দ্রের সরকারের বেঁধে দেওয়া নির্বাচন...

বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়...

কোনও ইগো নেই: বাংলায় বাম-অতিবাম-সহ অবিজেপি সবদল নিয়ে জোটের বার্তা মমতার

বিজেপিকে রুখতে এবার বাংলায় বাম-অতিবাম-সহ বিজেপি (BJP) বিরোধী সবদল নিয়ে জোটের বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...