Tuesday, April 21, 2026

গান বেঁধে স্বপ্ন দেখায় ‘স্বপ্ন উড়ান’

Date:

Share post:

নিছক গানের দল নয়। ওঁরা স্বপ্ন দেখান সেই সব মানুষদের, যাঁদের দৈনন্দিন খেটে-খাওয়া জীবনের আশাগুলো হয়তো ধীরে ধীরে মরে যাচ্ছে। চারিদিকে হিংসা, সাম্প্রদায়িক দাঙ্গা সবকিছুর প্রভাব পড়ছে মনে। অন্তরের সেই অন্ধকার দূর করে, তাতে ফুল ফোটাতে চায় ‘স্বপ্ন উড়ান’।‘স্বপ্ন উড়ান’ কোনও স্বেচ্ছাসেবী সংগঠনের নাম নয়, এটা একটা ভ্রমনপ্রিয় দল। এই দলের অন্যতম সদস্য বিশিষ্ট সাংবাদিক সন্দীপ মজুমদার মহাশয়,  সাংবাদিক সুপ্রতিম মজুমদার সহ তথ্যপ্রযুক্তি কর্মী রিমন পাঠক।এছাড়া এই দলের সাথে যুক্ত আছেন নিতান্তই নবীন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের দ্বিতীয় বর্ষের চার ছাত্র রম্যদেব কর্মকার, পিন্টু পাল, বিশাল দে এবং রাজু শেখ।

এরাই মানব প্রেমের গান গলায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শহরতলি থেকে গ্রামের পথে। সঙ্গে খুব সামান্য যন্ত্রাংশ। কখনও জন সচেতনতা, কখনও সাম্যের বার্তা—এই নিয়েই ‘স্বপ্ন উড়ান’ নিজেদের স্বপ্নকে উড়িয়ে দিতে চান নীল আকাশের বুকে। একই সঙ্গে খেটে খাওয়া হাটুরে মানুষগুলির স্বপ্ন আকাশে ডানা মেলুক চান এই যাযাবর গানের দলের সদস্যরা। মনকে নাড়া দিতে, গান বাঁধা নগর বাউলের দল ঘুরে, ঘুরে শুনিয়ে বেড়ান সম্প্রীতির গান।

আরও পড়ুন-হাতিবাগান নবীনপল্লির ‘লাইফলাইন’ দেখতে আগেভাগে প্রস্তুত হন

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...