Saturday, April 4, 2026

রোনাল্ডোকে পিছনে ফেলে ফিফার “দ্য বেস্ট” মেসি

Date:

Share post:

গত মরশুমে বিশ্বের সেরা ফুটবলার কে ছিলেন? সংক্ষিপ্ত তালিকায় ছিলেন তিনজন। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ভার্জিল ফন ডাইক। বিশ্বের সব জাতীয় ফুটবল দলের কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক ও সমর্থকদের চোখে এ মরশুমে সবার সেরা ছিলেন লিওনেল মেসি । চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকে পিছনে ফেলে 2015 সালের পর আবারও ফিফার “দ্য বেস্ট” হলেন মেসি।

অনেকের মতেই ক্যারিয়ারের অন্যতম সেরা মরশুম কাটিয়েছেন মেসি। তাঁর খেলা দেখে সেই 10 বছর আগের মেসির কথা মনে পড়েছে। গোটা মরশুমে 51 ম্যাচ খেলে 50 গোল করেছেন, অনেক ম্যাচে বার্সেলোনাকে একাই বিপদের হাত থেকে উদ্ধার করেছেন। লা লিগা ও ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিয়েছেন তিনি।

তবে ব্যক্তিগত দিক দিয়ে মরশুমটা উজ্জ্বল হলেও দলগত দিক দিয়ে তেমন সফলতা পাননি এই আর্জেন্টাইন তারকা। সেটি ক্লাবের ক্ষেত্রে হোক বা আন্তর্জাতিক ক্ষেত্রে। মেসির অতিমানবীয় পারফরম্যান্সের সুফল শুধু লিগেই নিতে পেরেছে বার্সা, চ্যাম্পিয়নস লিগ আর কোপা দেল রে জেতা হয়নি। আর্জেন্টিনাও কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে। তবু ফিফার সেরা হতে এটুকুই যথেষ্ট প্রমাণিত হয়েছে।

2018 সালের 16 জুলাই থেকে 2019 সালের 19 জুলাই পর্যন্ত—এক বছরে ইউরোপে খেলা খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করে দেওয়া হয়েছে সম্মানজনক এই পুরস্কার। কোচ, অধিনায়ক, সাংবাদিক ও সমর্থকদের ভোটকে সমান 25 শতাংশ ধরে এই পুরস্কার দেওয়া হয়েছে।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...