Sunday, February 22, 2026

নুন-ভাতের জেরে পদ খোয়ালেন স্কুল পরিদর্শক

Date:

Share post:

চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে নুন ভাত কাণ্ডের জেরে সরানো হল হুগলির ডি-আই (সেকেন্ডারি) সুব্রত সেনকে।  ডি-আই (সেকেন্ডারি)-র পদ থেকে সরিয়ে তাঁকে পূর্ব মেদিনীপুরেল এ-ডিআই (প্রাইমারি) করা হয়েছে। সুব্রত সেনকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হচ্ছে বলে অভিযোগ।

গত বছর 31 অগাস্ট সুব্রত সেন এ-আই অর্থাৎ সহকারি বিদ্যালয় পরিদর্শক পদ থেকে ডি-আই (সেকেন্ডারি) হুগলি অর্থাৎ সরাসরি জেলা বিদ্যালয় পরিদর্শকের পদে কাজে যোগ দেন। গত এক বছর ধরে নিজের দায়িত্ব সঠিকভাবে তিনি পালন করেছেন বলে মত জেলা শিক্ষা মহলের। সেই কারণে তিনি পদ খোয়ানোয় চাঞ্চল্য দেখা দিয়েছে।
19 অগাস্ট চুঁচুড়ার বাণিমন্দির স্কুলে ছাত্রীদের নুন-ভাত খাওয়ানোর ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। নুন-ভাত কাণ্ডে জেরে ওই স্কুলের একজন প্রাক্তন টিচার ইন চার্জকে সাসপেন্ড করা হয়। প্রশ্ন ওঠে স্কুল পরিচালন সমিতির সভাপতির ভৃমিকা নিয়েও। কিন্তু এর প্রেক্ষিতে সুব্রত সেনের পদ খাওয়ানোর ঘটনায় প্রশ্ন তুলছে শিক্ষক মহল।
সূত্রের খবর, সুব্রত সেনকে তাঁর পদে ফিরিয়ে আনার জন্যে ইতিমধ্যেই হুগলি জেলা তৃণমূলের শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য শিক্ষা দফতরকে একটি চিঠি দিয়েছেন।  তবে সুব্রত সেন জানিয়েছেন, সরকারি নির্দেশ মেনেই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে নির্দিষ্ট সময় যোগ দেবেন তিনি।

spot_img

Related articles

নজর ইভিএম ও ভোটার তালিকায়! ২৭ বছর পর ফের ভারত মণ্ডপমে মহাবৈঠক

দীর্ঘ ২৭ বছর পর ফের বসছে জাতীয় গোলটেবিল বৈঠক। আগামী ২৪ ফেব্রুয়ারি নয়াদিল্লির ভারত মণ্ডপমে নির্বাচন কমিশন ও...

AI মঞ্চে কংগ্রেসের জামা খুলে প্রতিবাদ: পাশে দাঁড়ালো না জোট শরিকরা

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রভাব পড়ছে ভারতের কৃষকদের উপর। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। সংসদ থেকে পথে কংগ্রেসসহ বিজেপি বিরোধী জোটের...

মৎস্যশিকারে নয়া দিগন্ত, গভীর সমুদ্রে মাছ ধরতে ‘অ্যাক্সেস পাস’ আনল কেন্দ্র

ভারতের নীল অর্থনীতি বা 'ব্লু ইকোনমি'র প্রসারে এক ঐতিহাসিক পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। সমুদ্রের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড)...

বিজেপির বিক্ষোভ থেকে মহিলাদের অশালীন ভঙ্গি! অসমে নারী ‘সম্মানের’ কুশ্রী ছবি

প্রকাশ্যে যে বিদ্বেষ বিষ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (anta Biswa Sarma) ছড়ান, তার প্রতিফলন যে প্রকাশ্যেই হবে, তা...