Tuesday, May 26, 2026

সিবিআইকে সব খুলে বলেছি, নিজেকে হালকা লাগছে: মির্জা

Date:

Share post:

ব্যাঙ্কশাল আদালতে সিবিআইয়ের বিশেষ কোর্ট সোমবার নারদ মামলায় আইপিএস এস এম এইচ মির্জাকে ১৪ দিনের জেল হেফাজত দিল। অর্থাৎ, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত জেলে কাটাতে হবে মির্জাকে।

এদিন ব্যাঙ্কশাল কোর্ট থেকে প্রেসিডেন্সি চলে যাওয়ার আগে মির্জা সংবাদমাধ্যমকে জানান, গত সাড়ে তিন বছর ধরে তাঁর বুকের মধ্যে যে যন্ত্রণা ছিল, সেখান থেকে তিনি অনেকটাই মুক্ত। গত কয়েকদিন সিবিআই তদন্তকারীদের সবরকম সহযোগিতা করেছেন এবং পুরো বিষয়টি তিনি খুলে জানিয়েছেন। এখন তিনি অনেকটাই হালকা।

মির্জা আরও বলেন, তার সহকর্মীরা জানেন তিনি কেমন প্রকৃতির মানুষ। তবে আইন আইনের পথে চলবে। আইনকে তিনি সহযোগিতা করে যাবেন।

যদিও মুকুল রায় প্রসঙ্গে একটিও কথা এদের মুখে আনেননি আইপিএস মির্জা। তবে আদালতে তাঁর আইনজীবীরা নাম না করে মুকুল রায়কে বিঁধেছেন। অন্যদিকে, সিবিআই সূত্রে পিটিশনে মুকুল রায়ের নাম উল্লেখ না করলেও কেস ডায়েরিতে কিন্তু তারা মুকুলের নাম দিয়েছেন।

আরও পড়ুন-ইন্ডোরে অমিত শাহের সভামঞ্চেই বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী, সল্টলেকে জোর জল্পনা

Related articles

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...