Saturday, May 16, 2026

টালা ব্রিজ বন্ধ থাকায় মানুষের ভোগান্তি কমাতে বাড়ল মেট্রো-ট্রেন

Date:

Share post:

স্বাস্থ্য ঠিক না থাকায় টালা ব্রিজে বন্ধ যান চলাচল। এই কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে উদ্যোগী হল পূর্ব রেল ও মেট্রো রেল। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ নোয়াপাড়া পর্যন্ত বাড়িয়েছে মেট্রো।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিবাদী বাগ থেকে বারাকপুরের মধ্যে চলবে 3 জোড়া নতুন ট্রেন। বিবাদী বাগ থেকে ট্রেনগুলি ছাড়বে বেলা 10.38 মিনিট, দুপুর 1টা ও বিকেল 5.18 মিনিটে। ট্রেনগুলি বারাকপুরে পৌঁছবে যথাক্রমে 11.37 মিনিট, 2.02 মিনিট, বিকেল 4.15 মিনিটে। ফিরতি ট্রেনগুলি ছাড়বে যথাক্রমে বেলা 11.46 মিনিট, দুপুর 2.12 মিনিট ও বিকেল 4.30 মিনিটে। এছাড়া 30211 বিবাদী বাগ – দমদম লোকালের যাত্রাপথ বারাকপুর পর্যন্ত বাড়িয়েছে রেল। বাতিল থাকবে 33212 দমদম জংশন-শিয়ালদা লোকাল।

অন্যদিকে টালা ব্রিজ বন্ধ থাকায় দিনে 109টি ট্রেনের বদলে 121টি ট্রেন নোয়াপাড়া পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো।

Related articles

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...