আইপিএলের আগে আদালতের নির্দেশে ধোনির বাড়ল খরচ, বিরাট স্বস্তি আরসিবির

আইপিএল(IPL) শুরুর মাস খানেক আগে দুই দক্ষিণী দলেই দুই চিত্র। একদিকে বেঙ্গালুরুতেই আইপিএল খেলার ছাড়পত্র পেল আরসিবি(RCB), অন্যদিকে আইনি জটে সিএসকের থালা মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni )।
Sponsored

আসন্ন আইপিএল মরশুম শুরুর আগে সমস্যায় পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni )। আগামী মরশুম শুরু হওয়ার আগে ধোনির পকেট থেকে ১০ লাখ টাকা খরচ হতে চলেছে। গত প্রায় ১২ বছর ধরে চলছিল একটি মানহানির মামলা। সেই মামলায় এবার মহেন্দ্র সিং ধোনিকে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিল আদালত।
২০১৩ সালে আইপিএল বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছিল। ম্যাচ গড়াপেটার অভিযোগে কার্যত তোলপাড় হয়ে যায় ভারতের ক্রিকেট মহল। সেই গড়াপেটা মামলার তদন্তে ছিলেন আইপিএস অফিসার জি সম্পথ কুমার। প্রাক্তন ভারত অধিনায়ককে জরিমানা করা হয়নি। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার সম্পথ কুমারের বিরুদ্ধে করা মানহানির মামলায় তথ্য হিসেবে প্রদেয় কমপ্য়াক্ট ডিস্কের প্রতিলিপি বা অনুবাদ বের করার জন্য ধোনিকে ১০ লক্ষ টাকা দিতে বলা হয়েছে মাহিকে।
অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার সম্পথ কুমার জানিয়েছিলেন ধোনিও ম্যাচ গড়াপেটাতে যুক্ত, ফলে তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টা্কার মানহানির মামলা করেন মাহি।
এদিকে, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ম্যাচ আয়োজনের সবুজ সংকেত দিল কর্ণাটক মন্ত্রিসভা। প্রায় ৩০ থেকে ৩৫ হাজার দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থাকে।
গত মরশুমে চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু। তারপর চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) দলের সেলিব্রেশনের সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন। সেই ঘটনার পর থেকেই সেখানে আর কোনও ম্যাচ আয়োজন হয়নি। যদিও সম্প্রতি কর্নাটক সরকার (Government of Karnataka) চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
