Thursday, March 26, 2026

দুর্গা পুজায় যাত্রী সুরক্ষা বাড়াতে তৎপর মেট্রো রেল

Date:

Share post:

দুর্গা পূজার সময় মেট্রোর ভিড়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই দিকে বিশেষ নজর দিয়েছি মেট্রো রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে যাত্রীদের জন্য মেট্রো স্টেশনে বিভিন্ন ভাবে প্রচার করা হচ্ছে। মেট্রো স্টেশনে ভিড় সামলাতে পুলিশের সহযোগিতা নেওয়া হবে। বিশেষ স্টেশনগুলির জন্য ভিড় সামলাতে অতিরিক্ত মহিলা পুলিশ দায়িত্বে থাকবে। এইসব গুরুত্বপূর্ণ স্টেশনগুলি হল সেন্ট্রাল, শোভাবাজার , এসপ্ল্যানেড, মহানায়ক উত্তম কুমার, দমদম।

টালা ব্রিজ বন্ধের জেড়ে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত ৪ জোড়া ট্রেন চালানো হচ্ছে। পুজোর পরে এই রুটে আরও ট্রেন আরও বাড়ানো হতে পারে। ফ্রি ওয়াইফাই ব্যবস্থা থাকছে। মার্চ মাস থেকে নোয়াপাড়া- দক্ষিণেশ্বর থেকে সল্টলেক সেক্টর ফাইভ স্টেডিয়াম পর্যন্ত ট্রেন চালু করা হবে।

পুজোর সময় ২৪৪ টি ট্রেন চালানো হবে। তার মধ্যে এসি, নন এসি থাকবে। সপ্তমী, অষ্টমী, নবমীর দিন দুপুর একটা থেকে পরের দিন ভোর চারটে পর্যন্ত ট্রেন চলবে। পাশাপাশি দশমীতে ১৩২টি ট্রেন চলবে দুপুর একটা থেকে রাত ১০ টা পর্যন্ত।

কন্ট্রোল রুম পুরো বিষয়টি দেখা শোনা করবে। “May I Help You” RPF বুথ থাকবে। Mobile RPF Squads প্রত‍্যেকটি স্টেশনে ব‍্যবস্থা করা হবে।

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...