Friday, June 26, 2026

পুজো গবেষক বিদেশি হাজির সিপিএমের বুকস্টলে

Date:

Share post:

দুর্গাপুজো সত্যিই দেশ-কালের গণ্ডি মানে না। দশভুজা যে সবাইকেই আকর্ষণ করেন, তার হাতে গরম প্রমাণ মিলল যাদবপুরের সিপিআইএমের বুক স্টলে। ষষ্ঠীর দুপুরে সেখানে হাজির জেসিকা আর ইয়ান। সঙ্গে তাঁদের পরিবারও। কে তাঁরা? কেনই বা হাজির হলেন দুর্গাপুজো উপলক্ষ্যে তৈরি হওয়া বুকস্টলে? কারণ, বই আর পুজো দুটোই জেসিকা আর ইয়ানের কমন ইন্টারেস্ট। জেসিকা রিসার্চ করছেন পুরনো সোভিয়েত ইউনিয়নের প্রকাশনা নিয়ে। আর ইয়ানের গবেষণার বিষয়ে সবচেয়ে আকর্ষণীয়, দুর্গাপুজোর বিবর্তন। সেই কারণেই কলকাতার পুজো দেখতে হাজির তিনি।

পুজো আর বই-এই দুইয়ের আকর্ষণেই তাঁরা পৌঁছে গিয়েছিলেন সিপিআইএমের বইযের স্টলে। সঙ্গে ছিলেন তাঁদের আত্মীয়রাও। ওঁরা কোথাও শুনেছিলেন এই স্টলের কথা। জেনেছিলেন এখানে পাওয়া যেতে পারে সাবেক সোভিয়েত প্রকাশনার বই। স্টলে উপস্থিত সুদীপ সেনগুপ্ত সহ অন্যান্যদের সঙ্গে আলাপ জমান জেসিকা, ইয়ান। কয়েকটি বই প্রাপ্তিও হয় দুই বিদেশির। শারদোৎসবের পরে আবার যোগাযোগ করার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নেন ইয়ানরা, যাঁদের কৌতুহলের বিষয়ে দশভুজা, দুর্গতিনাশিনী।

আরও পড়ুন-রাজ্যবাসীকে এসএমএসে শারদ শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...