‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস তাঁর সর্বদা। তিনি চান বাংলার হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটাতে। এজন্য নানা উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার ঘরানাকে তিনি বিশ্বের বাজারে তুলে ধরেছেন। এবার রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে কারিগরদের উৎসাহিত করতে শিল্পান্নে প্রতিটি স্টল ঘুরে দেখলেন তিনি।
Sponsored

বুধবার আচমকাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান শিল্পান্নে। আলিপুরে অবস্থিত চর্ম ও কুটির শিল্পকেন্দ্র ‘শিল্পান্ন’ পরিদর্শন করেন তিনি। ঘুরে দেখেন প্রতিটি স্টল। কথা বলেন, হস্ত ও কুটিরশিল্পীদের সঙ্গে। তাঁদের উৎসাহিত করেন। অভাব-অভিযোগ শোনেন। তাঁদের প্রতিভার বিকাশে আর কী কী উদ্যোগ নেওয়া জরুরি তা জানারও চেষ্টা করেন।
Sponsored

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরে চর্ম ও কুটির শিল্পের জন্য নয়া বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন গত বছর। আলিপুর সংগ্রহশালার বিপরীতে পূর্বতন প্রেস অ্যান্ড ফর্মস ভবনটি সংস্কার করে গড়ে তোলা হয় ‘শিল্পান্ন’। বাংলার ঐতিহ্যবাহী চর্ম, বস্ত্র ও অন্য কুটিরশিল্পজাত পণ্যের বিপণন-সহায়তা-কেন্দ্র হয়ে ওঠে এটি। শীততাপ নিয়ন্ত্রিত ভবনে বিভিন্ন প্রসিদ্ধ সরকারি ও বেসরকারি সংস্থার চর্ম, বস্ত্র ও অন্যান্য কুটিরশিল্পজাত পণ্যের ভাণ্ডার ছাড়াও রয়েছে ফুড কোর্ট, কনফারেন্স রুম ও পার্কিংয়ের ব্যবস্থা। শিল্পান্ন’তে যেমন বড় শাড়ির দোকান রয়েছে, বাংলার শাড়ির ১৪টা নতুন শোরুমও থাকছে। ‘শিল্পান্ন’-এর মতো উদ্যোগ বাংলার প্রতিভাকে পৌঁছে দিচ্ছে বিশ্বের দরবারে। মুখ্যমন্ত্রী এদিন বাংলার হস্তশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন।
Sponsored

আরও পড়ুন- ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল
Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
3h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
4h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
5h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
6h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
7h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago





