ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। সাংসদ মহুয়া মৈত্র, পার্থ ভৌমিক, প্রতিমা মণ্ডল এবং মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্যের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন। নির্বাচন কমিশন ও তাদের নিয়োগ করা অফিসাররা কীভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছেন সেই বিষয়গুলি তুলে ধরে একটি ডেপুটেশনও জমা দিয়েছেন তারা। তাদের বক্তব্য-
Sponsored

১. সকল রোল অবজার্ভার, এইআরও এবং মাইক্রো-অবজার্ভারদের উদ্দেশ্যে একটি লিখিত নির্দেশিকা জারি করতে হবে যে, সাংবিধানিক পন্থায় গঠিত গ্রাম পঞ্চায়েতের দেওয়া জন্ম শংসাপত্র আইনত বৈধ এবং গ্রহণযোগ্য নথি।
Sponsored

২. অননুমোদিত স্থান থেকে ব্যবহৃত লগ-ইন ক্রেডেনশিয়ালের মাধ্যমে করা সমস্ত নাম বাতিল, রিভিউ মার্কিং বা যেকোনও ধরনের নেতিবাচক নির্বাচনী পদক্ষেপ একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে হবে এবং এর কারণে প্রভাবিত ভোটারদের তালিকায় অস্থায়ীভাবে পুনর্বহাল করতে হবে।
Sponsored

৩. রোল অবজার্ভারদের লগ-ইন সংক্রান্ত কোড দূরবর্তী এলাকা থেকে বা অননুমোদিতভাবে ব্যবহারের মাধ্যমে যে জালিয়াতিপূর্ণ এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণহারে নাম বাতিলের ঘটনা ঘটেছে, তা শনাক্ত করতে হবে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
Sponsored

৪. নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত নির্দেশ দেওয়ার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও অননুমোদিত মাধ্যমের ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে।
Sponsored

৫. ইসি নেট পোর্টালে আগে আপলোড করা সমস্ত নথি ফিরিয়ে আনার নির্দেশ দিতে হবে এবং সিস্টেমের এই ত্রুটির কারণে প্রভাবিত কেসগুলিতে কোনও বিরূপ প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত রেকর্ড করা যাবে না।
Sponsored

৬. নির্বাচনী প্রক্রিয়ার মর্যাদা, স্বচ্ছতা এবং নির্ভরযোগ্যতা রক্ষার জন্য এই সংশোধনমূলক পদক্ষেপগুলো অপরিহার্য।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু ও মহুয়া মৈত্ররা তীব্র আক্রমণ শানিয়ে বলেন, নির্বাচন কমিশন কার্যত বিজেপির হয়ে কাজ করছে। একটি বিশেষ অংশের মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। নির্বাচনী প্রক্রিয়ার মর্যাদা ও স্বচ্ছতা বজায় রাখতে কমিশনকে দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের পাঁচ প্রতিনিধি ছাড়াও এই বিষয়ে সরব হয়েছেন সাংসদ সাগরিকা ঘোষ ও বাপি হালদার। তাঁদের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে হোয়াটস্অ্যাপের মতো অননুমোদিত মাধ্যম ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ইসি নেট পোর্টাল থেকে সরিয়ে দেওয়া সমস্ত নথি পুনরায় ফিরিয়ে আনতে হবে এবং সিস্টেমের ত্রুটির কারণে কোনও ভোটারের নাম যেন কাটা না যায়, তা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন- রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি
_
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
3h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
4h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
5h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
6h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
7h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago





