রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি পেল এসএসকেএম হাসপাতাল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন স্বাস্থ্য গবেষণা বিভাগ পিজি হাসপাতালের মাল্টি-ডিসিপ্লিনারি রিসার্চ ইউনিটকে এই বিশেষ মর্যাদা প্রদান করেছে। কেন্দ্রের এই স্বীকৃতি রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মুকুটে এক অনন্য সম্মান বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
Sponsored

জানা গিয়েছে, গত এক বছরের গবেষণার মান, দক্ষতা এবং জমা পড়া বিভিন্ন প্রকল্পের গুণমান খতিয়ে দেখে সারা দেশের মোট আটটি প্রতিষ্ঠানকে এই মর্যাদাপূর্ণ তালিকায় রাখা হয়েছে। বাংলার এই নামী প্রতিষ্ঠান থেকে যক্ষ্মার আধুনিক চিকিৎসা পদ্ধতি, লিভারের ক্যানসার সংক্রান্ত জটিল গবেষণা এবং সদ্যোজাতদের পরিচর্যার মানোন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্প জমা দেওয়া হয়েছিল। সেই সাফল্যের ওপর ভিত্তি করেই এই স্বীকৃতি মিলেছে।
Sponsored

গবেষণার পরিকাঠামো আরও উন্নত করতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় তিন কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। এই অর্থ গবেষণাগারের আধুনিকীকরণ ও নতুন যন্ত্রপাতি কেনায় ব্যবহার করা হবে। পিজির অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই স্বীকৃতি পাওয়ার ফলে প্রতিষ্ঠানের দায়িত্ব ও দায়বদ্ধতা বহুগুণ বেড়ে গেল। এর ফলে জটিল রোগ নিয়ে যেমন উন্নত গবেষণার সুযোগ বাড়বে, তেমনই চিকিৎসক ও পড়ুয়াদের জন্য আধুনিক প্রশিক্ষণের পথ আরও প্রশস্ত হবে। চিকিৎসক মহলের মতে, এই স্বীকৃতির ফলে জাতীয় স্তরে পিজির গবেষণার মান এক নতুন মাত্রা পাবে। রাজ্যের রোগীরাও আগামী দিনে এই উন্নত গবেষণার সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।
Sponsored

Sponsored

_
Sponsored

_
Sponsored

_
_
_
_
_
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
4h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
5h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
6h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago





