Thursday, June 11, 2026

মন্ত্রী-সভাধিপতিদের নিয়ে ভেঙে পড়ল মঞ্চ

Date:

Share post:

মঞ্চে তখন জমিয়ে বসে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাধিপতি দেবু টুডু। সবে অনুষ্ঠান শুরু কাটোয়ার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালের। সরকারি এক আধিকারিক হারমোনিয়ামে গান ধরেছেন, ‘বাজল তোমার আলোর বেণু’। হঠাৎ ছন্দপতন। খট-খটাস আওয়াজ। সঙ্গে আরে… উ… আওয়াজ। মঞ্চ ভেঙে নিচে। মন্ত্রী, সভাধিপতিদের প্রপাতধরণীতল থেকে তুলতে দেহরক্ষীদের দাপাদাপিতে মঞ্চ ভেঙে একেবারে মাটিতে। দু’জনকে পাঠাতে হল হাসপাতালে। পশু চিকিৎসক রাজেশ কয়াল ও কাটোয়ার কাউন্সিলর প্রণব দত্ত। বাকিরা অবশ্য সামলে নিলেন। দুর্ঘটনার পরে অবশ্য মন্ত্রী ভাঙা মঞ্চের সামনেই অনুষ্ঠান চালিয়ে যান। ঘটনা সম্বন্ধে তাঁর ছোট্ট মন্তব্য, বাড়ির তুলসীতলাতে প্রদীপ জ্বালতে গেলে কোনও কোনও সময় উল্টে যায়! মঞ্চ তৈরির ডেকরেটার্সের নির্মলেন্দু ভট্টচার্য বলছেন, মজবুত মঞ্চ ছিল। দুর্ঘটনার খবর পেয়ে গিয়ে দেখি মঞ্চের বেশ কিছ বাঁশ নেই। কারা করল তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...