Friday, May 22, 2026

হাসিনার অনুযোগের পরই বাংলাদেশে 60 হাজার টন পেঁয়াজ পাঠানোর সিদ্ধান্ত কেন্দ্রের

Date:

Share post:

ভারতে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্ষেপ করে বলেছিলেন, রাঁধুনিকে বলেছি এখন আর রান্নায় পেঁয়াজ দিতে হবে না। কারণ ভারত আমাদের পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে। ফলে বাংলাদেশে পেঁয়াজের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষ পেঁয়াজ কিনতে পারছে না। আগে থেকে না জানিয়ে পেঁয়াজের মত নিত্যপ্রয়োজনীয় পণ্য বন্ধ করায় আমরা খুবই অসুবিধায় পড়েছি।

দিল্লিতে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের সভায় হাসিনা যখন এই মন্তব্য করেন তখন সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলও। পরে ভারতের পক্ষ জানিয়ে দেওয়া হয়, পেঁয়াজ রফতানি বন্ধের ব্যবস্থা নিতান্তই সাময়িক। কারণ ভারতেও পেঁয়াজের দামে চোখে জল আমআদমির। নাসিকে অতিবৃষ্টির ফলে পেঁয়াজ চাষ ক্ষতিগ্রস্ত হওয়াতেই এই সমস্যা। অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই সাময়িকভাবে রফতানিতে রাশ টানা হয়েছে।

তবে ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুযোগের পর আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে বাংলাদেশের ব্যাপক পেঁয়াজ ঘাটতি মেটাতে সাহায্য করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। আপাতত তাই ভারত থেকে বাংলাদেশে 60 হাজার টন পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Related articles

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...