Wednesday, June 24, 2026

চিকিৎসাবিজ্ঞানে তিন নোবেল, দেহকোষে অক্সিজেনের মাত্রা নিয়ে যুগান্তকারী গবেষণা

Date:

Share post:

2019-এর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। দেহকোষে অক্সিজেনের হ্রাস-বৃদ্ধিতে কী প্রতিক্রিয়া হয় সেই গবেষণার পথ ধরেই এসেছে নোবেল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম কেইলিন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্যার পিটার রাটক্লিফ, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গ্রেগ সেমেনজা আবিষ্কার করেছেন, নতুন ব্লাডসেল ও ভেসেলস তৈরির সময় অক্সিজেন স্তর কম হয়ে গেলে দেহকোষে কী প্রতিক্রিয়া হয়। এই গবেষণা অ্যানিমিয়া, ক্যানসার, হৃদরোগ ও আরও অন্যান্য রোগের চিকিৎসায় নতুন পথ দেখাবে।

এর আগে এই তিন বিজ্ঞানী লাসকার পুরস্কার পেয়েছিলেন। তিন বছর পর এল নোবেল। তাঁদের গবেষণার সূত্রেই তৈরি হয়েছে অ্যানিমিয়ার ওষুধ। রয়্যাল সোসাইটির সভাপতি ভেঙ্কি রামকৃষ্ণন বলেছেন, তিন বিজ্ঞানী যথার্থই এই পুরস্কারের যোগ্য। আমাদের শরীরের পক্ষে অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। এর মাত্রা বেশি বা কম উভয়ই ক্ষতি করতে পারে। এর জন্য দেহকোষে কী প্রতিক্রিয়া হয় তা বুঝতে সাহায্য করবে তিন নোবেলজয়ীর গবেষণা।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...