Wednesday, June 24, 2026

মোদির জ্ঞানগম্যি নিয়ে এবার প্রশ্ন তুললেন অমর্ত্য সেন

Date:

Share post:

এবার আরও কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন নোবেলজয়ী অমর্ত্য সেন। প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদির জ্ঞানের পরিধি নিয়েই। আর মোদির সাফল্য হিসাবে গোধরা মামলা-মুক্তির প্রসঙ্গ তুলে এনে সরাসরি কটাক্ষ করলেন। দেশের মাটি নয়, বিদেশের মাটিতে বসেই এই আক্রমণ করলেন অর্থনীতিবিদ।

একটি মার্কিন সংবাদপত্রের সঙ্গে কথা বলতে গিয়ে ভারতের বর্তমান পরিস্থিতির কথা ওঠে। আর সে নিয়ে উদ্বেগ প্রকাশ করে অমর্ত্য বলেন, ভারতে গণতন্ত্রের অবস্থা রীতিমতো সঙ্গীন। সকলে একটা ভয়ের পরিবেশের মধ্যে রয়েছে। সংবাদমাধ্যমেরও স্বাধীনতা নেই। তবে তাঁর আশা অবস্থা বদলাবে। কিছু সাহসী সংবাদপত্র, চ্যানেল, পোর্টাল সাহস করে বিরোধিতা করছে, অনেক রাজনৈতিক দল সভাও করছে। সব রাজ্যে বিজেপি শক্তিশালী নয় বলেই এই কাজ সম্ভব হচ্ছে।

এ প্রসঙ্গে গণতান্ত্রিক পরিবেশের প্রশ্ন উঠলে অমর্ত্যর জবাব, গণতন্ত্রে তো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এই সরকার আলোচনাকেই ভয় পাচ্ছে। আলোচনা বন্ধ হয়ে গেলে তা আর গণতন্ত্র থাকে না। দেশে এখন কট্টর হিন্দুত্ববাদ চলছে। মোদি বহু জাতি-ধর্মের দেশকে বোঝেনই না। মোদির সাফল্যের কথা বলতে গিয়ে অমর্ত্য বলেন, মোদির সাফল্য হল, গোধরা মামলা থেকে নিজেকে মুক্ত করা। হাজারেরও বেশি মানুষ খুনে অভিযুক্ত তিনি। প্রচারের ঢক্কানিনাদে তিনি যে সেই ঘটনায় যুক্ত ছিলেন, তা আজ অনেকেই বিশ্বাস করতে চায় না।

Related articles

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...