Saturday, May 23, 2026

পুজো শেষ, এবার ‘লড়াই’ কার্নিভালে টেক্কা দেওয়ার

Date:

Share post:

পঞ্জিকা মতে উৎসব শেষ। বাড়ির ঠাকুরদালান থেকে প্রায় সব উমা-ই ফিরে গিয়েছেন। কিছু মণ্ডপও এখন শূন্য। ঘাটে ঘাটে শুরু হয়ে গিয়েছে দুর্গা-বিসর্জন। তবে শহর কলকাতার মূল উৎসব এখনও বাকি। রেড রোডে জোর কদমে চলছে দুর্গা-কার্নিভালের মঞ্চ সাজানোর কাজ।

মঙ্গলবার বহু প্রতিমার বিসর্জন হলেও কলকাতা, হাওড়া ও শহরতলির বেশ কিছু বড় পুজোর প্রতিমা এখন কার্নিভালে যোগ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। অনেক উদ্যোক্তা অবশ্য নিয়ম মেনে ঘট বিসর্জন করেছেন।
আগামী 11 অক্টোবর রেড রোডে যথারীতি দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করেছে রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রের খবর, এ বছর শহরের 79টি এবং সংলগ্ন জেলা থেকে আরও কয়েকটি প্রতিমা আসবে ওই উৎসবে। ক্লাবগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, দুপুর 2টোর মধ্যে প্রতিমা নিয়ে পৌঁছে যেতে হবে। রেড রোড জুড়ে তৈরি হয়েছে অস্থায়ী মণ্ডপ। হাজার পাঁচেক দর্শকের বসার আসন থাকছে। কলকাতার প্রতিটি বিদেশি দূতাবাসের কর্তা-সহ শিল্প ও সংস্কৃতি জগতের লোকজন এবং শহরের বিশিষ্ট জনদের আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে। সাধারণ মানুষও থাকতে পারবেন দর্শক হিসেবে। কার্নিভালে কোন পুজোর পরে কোন পুজো থাকবে, তা নিয়েই দশমীর সকাল থেকে বেজায় ব্যস্ত সরকারি কর্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত অতিথিদের সামনে কোন পুজো কমিটি বাকিদের টেক্কা দেবে, তা নিয়েই শুরু হয়েছে ঠান্ডা লড়াই। কার্নিভালের প্রস্তুতি নিয়েও গোপনীয়তা বজায় রাখছেন পুজোকর্তারা।

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...