Sunday, June 21, 2026

আয়ুষ্মান ভারতের পর আরও এক কেন্দ্রীয় যোজনা থেকে সরে এল রাজ্য

Date:

Share post:

আয়ুষ্মান ভারতের পর এবার কৃষি সম্মান নিধি। কেন্দ্রের আরও এক কল্যাণমূলক প্রকল্প থেকে সরে এল রাজ্য সরকার। প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় 3 কিস্তিতে বছরে 6 হাজার টাকা করে পান কৃষকরা। রাজ্যের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর। জবাবে রাজ্যের বক্তব্য, পশ্চিমবঙ্গের নিজস্ব এ ধরনের প্রকল্প চালু রয়েছে। ওদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তোপ, ইচ্ছাকৃত ভাবে এ রাজ্যের কৃষকদের বঞ্চিত করছে তৃণমূল সরকার। প্রকাশ জাভড়েকর দাবি করেছেন, এই যোজনায় ইতিমধ্যেই এ রাজ্যের 6 হাজার কৃষক উপকৃত হয়েছেন। তিনি বলেন, “বাংলা সরকারের এই সিদ্ধান্তের জেরে বঞ্চিত হবেন রাজ্যের কৃষকরা।”

রাজ্যের পাল্টা দাবি, কেন্দ্রীয় সরকারের ঘোষণার অনেক আগে থেকে রাজ্যে এমন প্রকল্প চালু রয়েছে। কৃষি অধিকর্তা প্রদীপ মজুমদার বলেন,”আমরা কৃষকবন্ধু প্রকল্পে বছরে 5 হাজার টাকা করে কৃষক ও বর্গাদারদের দিই।আমরা নিজেরাই প্রকল্প চালাব।”

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, ”এটাই প্রথম নয়। এর আগেও কেন্দ্রীয় প্রকল্প থেকে মানুষকে বঞ্চিত করেছে রাজ্য সরকার। গরিব কৃষকদের নিয়ে ভাবিত নন মমতা বন্দ্যোপাধ্যায়।”

Related articles

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...