Sunday, June 21, 2026

বাবা হয়েছেন রাহানে, সেরা শুভেচ্ছা রোহিতের

Date:

Share post:

সদ্য এক কন্যা সন্তানের বাবা হয়েছেন ভারতীয়  ক্রিকেটার অজিঙ্কা রাহানে। ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট চলাকালীনই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অজিঙ্কা রাহানের স্ত্রী রাধিকা। আর সেই খবর নিজেই ট্যুইটারে জানিয়েছেন ভারতীয় দলের এই ক্রিকেটার।

স্ত্রীর সঙ্গে সদ্যোজাতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাহানে লিখেছেন, ‘হ্যালো। এরপরই টুইটারে শুভেচ্ছা বার্তায় ভাসেন রাহানে। আর তাঁকে শুভেচ্ছা জানিয়ে রহিত শর্মা লিখেছেন, ‘এটা তোমার জীবনের সেরা ইনিংস হতে চলেছে। ক্রিজে তোমার সময় উপভোগ কর। তোমার জন্য শুভেচ্ছা রইল।’


রোহিতকে ধন্যবাদ জানিয়েছেন রাহানেও। তিনি লিখেছেন, ‘নন স্ট্রাইকার প্রান্ত থেকে তোমার শুভেচ্ছা প্রয়োজন। কারণ, এই ইনিংসে আমার থেকে তোমার অভিজ্ঞতা বেশি।’ প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে এক কন্যা সন্তানের বাবা হয়েছেন রোহিত ও তাঁর স্ত্রীর রীতিকা।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...