Wednesday, May 6, 2026

সেলফির টান, টয়ট্রেন থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Date:

Share post:

সেলফির টানে ফের মৃত্যু। এবার টয়ট্রেন থেকে পড়ে মৃত্যু হল পর্যটকের। ৫ অক্টোবর হুগলির রিষড়ার বাসিন্দা প্রদীপ সাকসেনা, তাঁর স্ত্রী ও এক মেয়েকে নিয়ে দার্জিলিং-এ বেড়াতে যান। ৯ তারিখ টয় ট্রেন চেপে দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরছিলেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘুম স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে জোরাখোলায় প্রদীপ সাকসেনা ট্রেনের দরজা খুলে সেলফি তুলতে যান। সেই সময় আচমকাই চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। মাথায় গুরুতর চোট পান প্রদীপ। দার্জিলিং-এর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রিষড়ার বাড়িতে দেহ পাঠানোর ব্যবস্থা করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। আত্মীয়দের বাড়ি ফেরার ব্যবস্থাও করে দেন তিনি। এদিকে দুর্ঘটনার খবরে রিষড়ায় বাঙুর পার্কে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন-মালবাজারে সেতুর রেলিং ভেঙে নদীতে গাড়ি, মৃত ১

 

Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...