Saturday, May 23, 2026

ট্রেন রুট বেসরকারিকরণের পর এবার রেলের জমি যাচ্ছে প্রমোটারদের হাতে

Date:

Share post:

বেসরকারিকরণই আপাতত কেন্দ্রীয় সরকারের মূল মন্ত্র। সরকারি সংস্থা চাঙ্গা করতে ব্যর্থ হয়ে রেল বেসরকারিকরণে কোমর বেঁধে নামল বিজেপি সরকার। রেলের ১৫০টি রুট স্টেশন বেসরকারি হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল আগেই। এবার রেলের অব্যবহৃত জমি প্রমোটারদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। প্রথম জমি বিক্রি করা হবে দিল্লি আর কানপুরে। রেল অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটির দাবি অব্যবহৃত জমি চড়া দামে বিক্রি করলে কিছুটা আর্থিক সুরাহা পাওয়া যাবে। আবাসন নির্মাণে যথেষ্ট ক্রেতা মিলবে বলেই আশা। নিম্ন ও মধ্যবিত্তের জন্য আবাসনের পরিকল্পনা রয়েছে সরকারের। ফলে এক ঢিলে দুই পাখী মারা সম্ভব হবে।

কোন জমি বিক্রি হবে? নয়াদিল্লির অশোক বিহারের ১০.৭৬ হেক্টর, করোল বাগে ১৫.২ হেক্টর, কানপুরের গোয়ালতলির ১.৪৮ হেক্টর ৯৯ বছরের জন্য ব্যবসায়ীদের হাতে দেওয়া হবে। তিনটি প্রকল্পে রেলের আয় হবে ৩,২০৪ কোটি টাকা। যে সংস্থা জমি কিনে আবাসন করতে চায়, তাদের ২১ অক্টোবর দরপত্র বৈঠকে থাকতে বলা হয়েছে। রেল ও সরকারি কর্মী ছাড়াও আমজনতা এখানে আবাসন কিনতে পারবেন। ১৫% আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য সংরক্ষিত থাকবে। আর আবাসন সংস্থা ১৫% ফ্ল্যাট নিজেদের দরে বিক্রি করতে পারবে। প্রশ্ন হল, মন্দায় চলা আবাসন শিল্প এখন ধুঁকছে। জিএসটি নিয়ে ব্যতিব্যস্ত। কতজন তারপরেও এগিয়ে এসে বিনিয়োগ করবেন! প্রথমে লালুপ্রসাদ ও পরে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন পিপিপি মডেলে রেলের জমিতে কারখানা, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র গড়ার উদ্যোগ নেন, তৈরি হয় রেল অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি। কেন্দ্রের বক্তব্য, সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এবার তা হবে।

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...