Saturday, May 9, 2026

জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে ডায়েরি ঘিরে রহস্য

Date:

Share post:

কেটে গিয়েছে দুদিন। এখনও পর্যন্ত অন্ধকারে জিয়াগঞ্জের হত্যা রহস্য। দিনেদুপুরে বাড়িতে ঢুকে পরিবারের ৩জনকে কুপিয়ে খুনের ঘটনায় এখনও ধন্দে জিয়াগঞ্জ থানার পুলিশ। কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা ছাড়া কোনও অগ্রগতি হয়নি। তদন্তে নেমে নিহত শিক্ষক বন্ধুপ্রকাশ পালের স্ত্রী বিউটি পালের ঘর থেকে একটি নোট ও একটি ডায়েরি পেয়েছে পুলিশ। যেগুলি দেখে তদন্তকারীদের অনুমান, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুন কি না খতিয়ে দেখছে পুলিশ। লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার জানান, কয়েকজনকে জেরা করে তাঁদের প্রাথমিক অনুমান, টাকা ধার নেওযার কারণেই হত্যাকাণ্ড হতে পারে। বন্ধুপ্রকাশ পাল সাহাপুরে থাকার সময় বেশ কয়েকজনের থেকে টাকা ধার করেন। পরে জিয়াগঞ্জে চলে গেলেও, তিনি সেই টাকা শোধ করেননি বলে পুলিশ সূত্রে খবর।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার গাড়ির চালক স্বপন কর্মকাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নিহত শিক্ষক তাঁর কাছে গাড়ি চালানো শিখেছিলেন। তবে, তদন্ত প্রক্রিয়ায় খুশি নন পাল পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সন্ধেয় মোমবাতি নিয়ে মিছিল করে পুলিশকে সক্রিয় হওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন-চা শ্রমিকদের বোনাস ইস্যুতে হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালকে চিঠি

 

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...