Saturday, May 23, 2026

ব্যাঙ্কের ধাঁচে পোস্ট অফিসে এটিএম কার্ড

Date:

Share post:

ব্যাঙ্কের ধাঁচে এবার এটিএম কার্ড আনছে পোস্ট অফিস। চিপ নির্ভর এই এটিএম কার্ড সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা ব্যবহার করতে পারবেন। বেশ কয়েকটি ডাকঘরে ইতিমধ্যে কার্ড পৌঁছে গিয়েছে। তবে, শুধু পোস্ট অফিসেই নয়, ওই কার্ড গ্রাহকরা ব্যাঙ্কের এটিএমেও ব্যবহার করতে পারবেন। এই কার্ডের জন্য আলাদা টাকা দিতে হবে না। পাশাপাশি, কার্ডের মাধ্যমে ব্যাঙ্কে লেনদেনে কোনও বাড়তি খরচও হবে না।

কয়েক বছর আগেই এটিএম কার্ডের ব্যবহার শুরু করেছিল ডাক বিভাগ। খোলা হয় এটিএম কাউন্টারও। কিন্তু তার সংখ্যা এতই কম, যে খুঁজে পেতে হিমশিম খান গ্রাহকরা। রাজ্যে যেখানে লক্ষ লক্ষ মানুষ পোস্ট অফিসের আমানতকারী, সেখানে এটিএম বড়জোর ১০০। তা ছাড়া ওই কার্ডগুলি অন্য কোথাও ব্যবহার করাও যেত না। ফলে তা নিয়ে আগ্রহ দেখাননি গ্রাহকরা।

রাজ্যের চিফ পোস্ট মাস্টার জেনারেল গৌতম ভট্টাচার্য জানান, ইতিমধ্যেই চিপ বেসড এটিএম কার্ড পোস্ট অফিসে পাঠানো শুরু হয়েছে। এই কার্ড ব্যাঙ্কের এটিএমগুলিতেও ব্যবহার করা গেলেও, পিওএস মেশিন বা শপিংয়ের জন্য ব্যবহার করা যাবে না।

প্রচার না থাকায় ডাকঘরের এটিএম কার্ডে কথা সামনে আসেনি। ব্যাঙ্কের এটিএম কার্ডে গ্রাহকদের বাড়তি খরচ গুণতে হয়। বেশি কার্ড ব্যবহারে দিতে হয় বাড়তি চার্জও। সেই সমস্যা কিন্তু পোস্ট অফিসের এটিএম কার্ডে থাকছে না। ফলে, গ্রাহকরা উপকৃত হবেন বলে আশা ডাক বিভাগের।

আরও পড়ুন-জিয়াগঞ্জ খুন নিয়ে অবশেষে মুখ খুলে কী বললেন অপর্ণা সেন?

 

Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...