Saturday, May 23, 2026

বাড়িতে ফাটল, ঘুম উড়েছে বাসিন্দাদের

Date:

Share post:

নতুন বাড়িতে বছর ঘুরতে না ঘুরতেই ফাটল। ২০১৭ সালে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো সম্প্রসারণের জন্য ২০২জনকে কামারহাটি পুরসভা নতুন বাড়িতে স্থানান্তরিত করা হয়। এক বছরের মধ্যেই অধিকাংশ বাড়িতেই বিপজ্জনক ফাটল দেখা দেয়। পুরসভা থেকে মেরামতি করে দিলেও, কদিন পরে আবার ফাটল বড় আকার নেয়। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, মেট্রো যথাযথ টাকা দেওয়া সত্ত্বেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণ কাজ করা হয়েছে। আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন তাঁরা। যদিও দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান বিমল ঘোষ। বাসিন্দারা অভিযোগ করলে, যথাযথ ব্যবস্থা নেওয়ার অশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন-নয়া বাস রুটের দাবিতে নাগরিক কনভেনশন

 

Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...