Saturday, May 23, 2026

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি  আহমেদ

Date:

Share post:

শান্তিতে নোবেল- বিজয়ীর নাম ঘোষণা করা হল। বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ।
শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেছে।

আবি আহমেদের চেষ্টাতেই ইরিত্রিয়ার সঙ্গে ইথিওপিয়ার পুরনো বৈরিতার অবসান ঘটেছে। 1998 সালে শুরু হওয়া সীমান্ত যুদ্ধে দু’দেশের প্রায় 70 হাজার মানুষ নিহত হয়েছে। 2000 সালে শান্তিচুক্তি হলেও উত্তেজনা ছিল। অবশেষে এ বছর দু’টি দেশ ও জাতিকে এক সুতোয় গাঁথার জন্যই এবার নোবেল পুরস্কার জিতে নিয়েছেন ইথিওপিয়ান প্রধানমন্ত্রী।  নোবেল পুরস্কারের ওয়েবসাইটে বলছে, এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য 301টি মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে 223 জন ব্যক্তি ও বাকি 78 টি প্রতিষ্ঠান। তবে, গত 50 বছর ধরেই বিজয়ীর নাম ঘোষণার আগে মনোনীতদের তালিকা প্রকাশ করে না নোবেল কর্তৃপক্ষ।

এর আগে, এ বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হন দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী, যুক্তরাষ্ট্রের উইলিয়াম কায়েলিন জেআর ও গ্রেগ এল. সিমেনজা এবং ব্রিটেনের স্যার পিটার  জে. র‌্যাটক্লিফ। পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বিভাগে এবার যৌথভাবে নোবেল জিতেছেন জেমস পিবলস, মিশেল মেয়র এবং দিদিয়ের কেলোজ। এর মধ্যে জেমস পিবলস পেয়েছেন পুরস্কারটির অর্ধেক। আর বাকি অর্ধেক পেয়েছেন মিশেল মেয়র এবং দিদিয়ের কেলোজ; অর্থাৎ চার ভাগের এক ভাগ করে। বুধবার, 8 অক্টোবর, রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন জন বি. গুডএনাফ, এম. স্ট্যানলি হুইটিংহাম ও আকিরা ইয়োশিনো। লিথিয়াম আয়ন ব্যাটারির উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাদের এ পুরস্কার দেওয়া হয়। গত বৃহস্পতিবার, একসঙ্গে দুই বছরের সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। এ বছর সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন অস্ট্রিয়ান উপন্যাসিক, নাট্যকার ও অনুবাদক পিটার হান্ডকে। অন্যদিকে 2018 সালের জন্য নোবেল পেয়েছেন পোল্যান্ডের লেখক, অধিকারকর্মী ও বুদ্ধিজীবী ওলগা তুকারজুক। বিতর্কের কারণে গত বছর এ বিভাগে পুরস্কার স্থগিত রাখা হয়।
আগামী সোমবার, 14 অক্টোবর, দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস ঘোষণা করবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

1901 সাল থেকে নিয়মিত নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। তবে, দ্বিতীয় ও প্রথম বিশ্বযুদ্ধের সময় এ পুরস্কার দেওয়া বন্ধ ছিল। প্রতিবছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি, এই 6টি বিভাগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন-মোদি-শি ঘরোয়া বৈঠকে চিনের কাশ্মীর প্রশ্নে জল ঢালতে তৈরি ভারত

Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...